রামপালের কয়লাবাহী জাহাজের বন্দর ত্যাগে নিষেধাজ্ঞা

আপডেট : ১৪ জুলাই ২০২৩, ০৯:০৪ পিএম

মোংলা বন্দরে অবস্থানরত রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের কয়লাবাহী বিদেশী জাহাজের বিরুদ্ধে উচ্চ আদালতে দায়ের করা মামলার প্রেক্ষিতে জাহাজটির বন্দর ত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। উচ্চ আদালত পরবর্তী আদেশ না দেয়া পর্যন্ত এ জাহাজটি মোংলা বন্দরে আটকাবস্থায় থাকবে বলে আদেশে বলা হয়েছে। 

হাইকোর্ট প্রেরিত আটকাদেশের প্রেক্ষিতে জানা গেছে, ইন্দোনেশিয়া থেকে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের জন্য ৩১ হাজার মেট্রিক টন কয়লা নিয়ে বৃহস্পতিবার সকাল ১০টায় মোংলা বন্দরের হাড়বাড়ীয়ার ১১ নম্বর এ্যাংকরেজে ভেড়ে লাইবেরিয়ার পতাকাবাহী জাহাজ এম ভি পানাগিয়া কানালা। 

এ জাহাজটি মোংলা বন্দরে ভেড়ার আগেরদিন বুধবার সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশনের এডমিরালটি জুরিডিকশন জাহাজটিকে আটকাদেশ দেন। সেইসাথে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত মোংলা বন্দর কর্তৃপক্ষকে জাহাজটির এনওসি প্রদানে নিষেধাজ্ঞা প্রদান করেছে উচ্চ আদালত। 

জাহাজটির বিরুদ্ধে দুই কোটি ৯৯ লাখ ৪৫১ টাকার ক্ষতিপূরণ দাবীতে চায়নার সাংহাইয়ের সিসিএক্স শিপিং কোম্পানী লিমিটেডের পক্ষে মো. আবুল হাসান গত ১২ জুলাই উচ্চ আদালতে এ মামলাটি দায়ের করেন। এ মামলায় হাইকোর্টের বিচারপতি খিজির আহমেদ চৌধুরী জাহাজটিকে আটক করার আদেশ দেন। 

শুক্রবার দুপুরে মোংলা বন্দর কর্তৃপক্ষের ভারপ্রাপ্ত হারবার মাস্টার ক্যাপ্টেন আমিনুর রহমান বলেন, সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ লাইবেরিয়ার পতাকাবাহী বিদেশী বাণিজ্যিক জাহাজ এম ভি পানাগিয়া কানালাকে আটক করার আদেশ দিয়েছে। পরবর্তী আদেশ না আসা পর্যন্ত জাহাজটি যাতে মোংলা বন্দর ত্যাগ করতে না পারে সে বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে নির্দেশনা দেয়া হয়েছে। 

এ বিষয় বন্দরের সংশ্লিষ্ট বিভাগ, কোস্টগার্ড, নৌবাহিনী ও জাহাজটির স্থানীয় শিপিং এজেন্টকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্যেও চিঠি দেয়া হয়েছে বলে জানান তিনি। 

আরও পড়ুন: কুড়িগ্রামে বন্যা পরিস্থিতির অবনতি, ৩০ হাজার মানুষ পানিবন্দি

জাহাজটির স্থানীয় শিপিং এজেন্ট টগি শিপিং এন্ড লজিস্টিক লিমিটেডের খুলনার সহকারী ব্যবস্থাপক খন্দকার রিয়াজুল হক বলেন, উচ্চ আদালত জাহাজটির বিরুদ্ধে আটকাদেশ দিয়েছেন। মোংলা বন্দর কর্তৃপক্ষ আমাদেরকে এর একটি চিঠিও দিয়েছেন।

তিনি বলেন, নির্দিষ্ট সময়ের মধ্যে জাহাজটির কয়লা খালাস কার্যক্রম সম্পন্ন হবে। খালাসকৃত কয়লা রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রে পৌঁছে দেওয়া হবে। 


একাত্তর/এসজে

বন্দরসীমা, বহির্নোঙরে জাহাজের নিরাপত্তা, অননুমোদিত নৌযান চলাচল এবং অবৈধভাবে মাছ ধরার জাল স্থাপনের ফলে বাণিজ্যিক জাহাজের নিরাপদ চলাচল ব্যাহত ও দুর্ঘটনার ঝুঁকি বৃদ্ধি পাচ্ছে।
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলামের নাম, সিল ও স্বাক্ষর জাল করে বিভিন্ন দপ্তরে বেআইনি তদবির বাণিজ্যের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।...
সুন্দরবনে কোস্টগার্ডের সঙ্গে দুই দিনব্যাপী শ্বাসরুদ্ধকর বন্দুকযুদ্ধের পর কুখ্যাত ‘দুলাভাই বাহিনী’র প্রধানসহ দুই ডাকাতকে আটক করা হয়েছে। এই অভিযানে অপর এক ডাকাত নিহত হয়েছেন। অভিযানস্থল থেকে উদ্ধার...
বঙ্গোপসাগরে ইলিশসহ সব ধরনের মাছ শিকারে আরোপিত ৫৮ দিনের নিষেধাজ্ঞা কাল বৃহস্পতিবার (১১ জুন) মধ্যরাতে শেষ হচ্ছে।
বিগত সরকারের আমলে ক্ষতিগ্রস্ত শিক্ষা ব্যবস্থাকে পুনর্গঠন করতে বর্তমান বাজেটে সব মন্ত্রণালয়ের চেয়ে শিক্ষা খাতে সর্বোচ্চ অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ...
দক্ষিণী সিনেমার মিষ্টি হাসি আর প্রাণবন্ত অভিনয়ে দর্শকদের হৃদয়ে ঝড় তোলা মমিতা বাইজু এখন বিশ্বজুড়ে নেটিজেনদের আগ্রহের কেন্দ্রবিন্দু। বক্স অফিসে একের পর এক ২০০ কোটি রুপি আয়ের রেকর্ড গড়ে যিনি...
সাভারের শাহীবাগের এক মাদ্রাসায় সাত বছর বয়সী এক শিশু শিক্ষার্থীকে টানা ছয় মাস ধরে বলাৎকার ও যৌন নির্যাতনের অভিযোগের চাঞ্চল্যকর মামলায় অভিযুক্ত শিক্ষকসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রাথমিক...
নেপাল ও চীন সীমান্ত এলাকায় বিধ্বংসী আকস্মিক বন্যা ও পাহাড় ধসের ১০ দিন পর মৃতের সংখ্যা বেড়ে ১৩৭৫ জনে দাঁড়িয়েছে। শনিবার নেপাল ও চীনের সরকারি সূত্রে প্রকাশিত তথ্য অনুযায়ী, সীমান্তজুড়ে এই প্রলয়ঙ্করী...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর