নাকুগাঁও স্থলবন্দর দিয়ে মরিচ আমদানি শুরু

আপডেট : ১৬ জুলাই ২০২৩, ০৯:৩৭ এএম

প্রথমবারের মতো শেরপুরের নালিতাবাড়ীর নাকুগাঁও স্থলবন্দর দিয়ে ভারত থেকে শুকনো মরিচ আমদানি শুরু হয়েছে। 

শনিবার ভারতের মেঘালয় রাজ্য থেকে নাকুগাঁও স্থলবন্দর দিয়ে দেশে শুকনো মরিচের প্রথম চালান আসে।  

বন্দর সূত্রে জানা গেছে, প্রথমবারের মতো ভারত থেকে দুই টন শুকনো মরিচ নাকুগাঁও স্থলবন্দর দিয়ে আমদানি করেন ব্যবসায়ী সোহেল এন্টারপ্রাইজের মালিক হাফিজুল ইসলাম জুয়েল।  

বন্দরের সহকারী পরিচালক পার্থ ঘোষ বলেন, এর আগে এই বন্দর দিয়ে মরিচ আনা হয়নি। এই বন্দর ব্যবহার করে পাথর ও কয়লা আমদানি করা হয়। এবারই প্রথমবারের মতো মরিচ আমদানি করা হয়েছে। 

বন্দরের আমদানি-রপ্তানিকারক সমিতির সভাপতি মোস্তাফিজুর রহমান মুকুল বলেন, আমরা সারা বছর পাথর ও কয়লা আমদানি করতাম। এবারই প্রথম মরিচ আমদানি করা হয়েছে। মরিচ আমদানির ফলে স্থানীয় বাজারে মরিচের দাম স্বাভাবিক থাকবে। আমরা চাই এই বন্দর ব্যবহার করে আরও যে সব পণ্য আসার কথা সেগুলো দ্রুত আনা গেলে ব্যবসায়ীরা উপকৃত হবেন।


একাত্তর/আরবিএস 

ভারতে অনুপ্রবেশের অভিযোগে আটক হওয়া ফেনীর এক বিশেষ চাহিদাসম্পন্ন বাংলাদেশি যুবককে পতাকা বৈঠকের মাধ্যমে দেশে ফিরিয়ে এনেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 
ভারত থেকে বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে পঞ্চগড় সীমান্তে নজরদারি জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 
ভারতে আটক ৩৩ বাংলাদেশি নাগরিককে ট্রাভেল পারমিটের মাধ্যমে বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে ফেরত দেওয়া হয়েছে।
চট্টগ্রামস্থ ভারতীয় সহকারী হাইকমিশন থেকে ভিসা কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে। নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে শনিবার (২০ ডিসেম্বর) হাইকমিশনের ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র (আইভিএসি)-এর ওয়েবসাইটে এ সংক্রান্ত একটি...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর