চট্টগ্রামে ভারতীয় ভিসা সেন্টার অনির্দিষ্টকালের জন্য বন্ধ

আপডেট : ২১ ডিসেম্বর ২০২৫, ১২:৩৭ পিএম

চট্টগ্রামস্থ ভারতীয় সহকারী হাইকমিশন থেকে ভিসা কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে। নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে শনিবার (২০ ডিসেম্বর) হাইকমিশনের ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র (আইভ্যাক)-এর ওয়েবসাইটে এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

এতে বলা হয়, সম্প্রতি আইভ্যাক চট্টগ্রামে ঘটে যাওয়া নিরাপত্তাজনিত ঘটনার কারণে আইভ্যাক চট্টগ্রামে ভারতীয় ভিসা কার্যক্রম রোববার থেকে পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত স্থগিত থাকবে।

পরিস্থিতি পর্যালোচনা করার পর ভিসা কেন্দ্র পুনরায় চালু করার বিষয়ে ঘোষণা দেয়া হবে বলেও জানানো হয়।

নিরাপত্তা শঙ্কায় চট্টগ্রামে ভারতীয় ভিসা সেন্টার অনির্দিষ্টকালের জন্য বন্ধ

বিবৃতিতে আরো জানানো হয়, যেসব আবেদনকারীর ভিসার অ্যাপয়েন্টমেন্ট নির্ধারিত ছিলো, তাদের জন্য পরবর্তীতে নতুন তারিখ ঘোষণা করা হবে।

একাত্তর/আরএ
ভারতে অনুপ্রবেশের অভিযোগে আটক হওয়া ফেনীর এক বিশেষ চাহিদাসম্পন্ন বাংলাদেশি যুবককে পতাকা বৈঠকের মাধ্যমে দেশে ফিরিয়ে এনেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 
ভারত থেকে বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে পঞ্চগড় সীমান্তে নজরদারি জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 
ভারতে আটক ৩৩ বাংলাদেশি নাগরিককে ট্রাভেল পারমিটের মাধ্যমে বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে ফেরত দেওয়া হয়েছে।
ভারতে বসবাসকারী মেয়েকে মায়ের মরদেহ দেখার সুযোগ করে দিলো বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শূন্যরেখায় এসে শেষবারের মতো মায়ের মুখ দেখলেন মেয়ে।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর