সন্ত্রাসের দায়ে দুই সাবেক শিক্ষার্থীর দশ বছর সাজা

আপডেট : ১৮ জুলাই ২০২৩, ০৫:৩৫ পিএম

সন্ত্রাস বিরোধী বিশেষ ট্রাইবুনাল নব্য জেএমবির সদস্য খুলনা বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রকে দশ বছরের কারাদন্ড দিয়েছে। 

রাষ্ট্র বিরোধী জঙ্গিবাদি কর্মকান্ডে যুক্ত থাকার অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় সন্ত্রাস বিরোধী বিশেষ ট্রাইবুনালের বিচারক রোজিনা আক্তার মঙ্গলবার দুপুরে এই রায় দেন। রায় ঘোষণার সময়ে আদালতে দুই আসামী উপস্থিত ছিলেন। 

সন্ত্রাস বিরোধী আইন (২০০৯)-এর আওতায় তাদের এই সাজা দেয়া হয়। তাদের বিরুদ্ধে আদালতে ২২ জন সাক্ষ্য দিয়েছেন।

২০২০ সালের ২৪ জানুয়ারী রাতে খুলনা বিশ্ববিদ্যালয়ের বিবিএ চর্তুথ বর্ষের শিক্ষার্থী নুর মোহাম্মদ এবং পরিসংখ্যান বিভাগের চর্তুথ বর্ষের শিক্ষার্থী মোজাহিদুল  ইসলাম বিপুল পরিমান জঙ্গিবাদি বইপুস্তক এবং বোমা তৈরীর সরঞ্জামসহ পুলিশের হাতে গ্রেপ্তার হন।  

পুলিশ সে সময়ে জানিয়েছিলো গ্রেপ্তার হওয়া দুই ছাত্র নব্য জঙ্গি সংগঠন জেএমবির সক্রিয় সদস্য।

রাষ্ট্রপক্ষের আইনজীবি শওকত আলী সুজা জানান, জেএমবির সক্রিয় সদস্য নুরু মোহাম্মদ ও মোজাহিদকে বিপুল পরিমান বোমা তৈরী সরঞ্জামসহ গ্রেপ্তারের পর তদন্ত শেষে সেই বছরের ২২ আগষ্ট গোয়েন্দা পুলিশ তাদের বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী জঙ্গিবাদি কর্মকান্ডে যুক্ত থাকার তথ্য প্রমাণ উপস্থাপন করে আদালতে অভিযোগ পত্র জমা দেয়।  

গেল বছরের ১৬ নভেম্বর মামলাটি বিচারের জন্য সন্ত্রাস বিরোধী আদালতে পাঠানো হয়।


একাত্তর/এআর

কক্সবাজার সমুদ্রসৈকতের বালিয়াড়িতে সুগন্ধা পয়েন্ট থেকে সাইমন ব্রিজ পর্যন্ত সব ধরনের স্থাপনা নির্মাণকাজ আট সপ্তাহের জন্য বন্ধ রাখার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। একই সঙ্গে আদালত এ বিষয়ে রুল জারি করেছেন।
বহুল আলোচিত শিশু আছিয়া হত্যা ও ধর্ষণ মামলায় আসামি হিটু শেখের ডেথ রেফারেন্স ও আপিলের ওপর রায়ের দিন পিছিয়ে আগামী সোমবার (৩১ আগস্ট) দিন ধার্য করেছে হাইকোর্ট।
ফরিদপুরে চিকিৎসা দেওয়ার নামে নারী নির্যাতন ও যৌন নিপীড়নের দায়ে এক কবিরাজকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত।
ফেনীর সোনাগাজীর বহুল আলোচিত মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলায় প্রধান আসামি সোনাগাজী ইসলামিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার তৎকালীন অধ্যক্ষ সিরাজ উদদৌলা এবং অন্য আসামি শাহাদাত হোসেন শামীমের...
নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার ডিঙাপোতা হাওরের চরহাইজদা ফসল রক্ষা বাঁধ থেকে কংক্রিটের সিসি ব্লক চুরির ঘটনায় উদ্বিগ্ন হয়ে পড়েছেন স্থানীয় কৃষক। বাঁধের বানিহারি অংশ থেকে দুই হাজার ৬৪৪টি ব্লক চুরির পর...
একটি অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়ে তুলতে শ্রমিকদের ন্যায্য মজুরি প্রদান এবং কর্মক্ষেত্রে ন্যায়বিচার ও সাম্য নিশ্চিতে সরকার নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক...
সরকারের মন্ত্রী-এমপিদের দুর্নীতি ও নিত্যপণ্যের দাম বৃদ্ধির সমালোচনা করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, দেশের সাধারণ মানুষ আজ তেল, গ্যাস, বিদ্যুৎ...
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৩৪ জনকে গ্রেফতার এবং ৪৪টি মামলা দায়ের করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর