কক্সবাজারে নেপালি পর্যটককে ছিনতাইকারী আটক

আপডেট : ১৮ জুলাই ২০২৩, ০৯:৪৭ পিএম

কক্সবাজারে নেপালের নাগরিক রবি কুমারকে ছিনতাইয়ের ঘটনার প্রায় দুই মাস পর এক ছিনতাইকারীকে আটক করেছে টুরিস্ট পুলিশ।

মঙ্গলবার ভোর পাঁচটার দিকে কক্সবাজার সুগন্ধা পয়েন্ট থেকে তাকে আটক করা হয়।

আটক ছিনতাইকারী জাকির হোসেন (১৯) কক্সবাজার শহরের ঘোনাপাড়া এলাকার আমজুল পুত্র।

টুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়নের উপ-পরিদর্শক (এসআই) আবু সাঈদ জানান, ২৪ মে নেপালের নাগরিক রবি কুমার কক্সবাজার বেড়াতে আসেন। তিনি গাড়ি থেকে নামতেই একটি সংঘবদ্ধ ছিনতাইকারী দল তার সবকিছু কেড়ে নেয়ার উদ্দেশ্য ছুরিকাঘাত করে। এসময় তাকে উদ্ধারে আশপাশের লোকজন তাকে রক্ষা করতে এগিয়ে আসতেই পালিয়ে যায় সংঘবদ্ধ ছিনতাইকারীরা।  

ট্যুরিস্ট পুলিশের এই কর্মকর্তা আরও জানান, ঘটনার পরদিন থেকে পুলিশ জড়িত ছিনতাইকারীদের ধরতে অভিযান চালিয়ে আসছিল।

তিনি বলেন, শহরের সব ছিনতাইকারীর ছবি সংগ্রহ করা হয়। ছবি দেখে মঙ্গলবার রাতে সমুদ্র সৈকত এলাকা থেকে জাকির হোসেন নামে একজনকে সন্দেহভাজন আটক করা হয়।

আরও পড়ুন: লক্ষ্মীপুরে সংঘর্ষে কৃষকদল কর্মী নিহত

আটকের পর তার ছবি নেপালি পর্যটককে দেখালে তিনি ছিনতাইকারীকে চিহ্নিত করেন এবং এরপর আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি। 


একাত্তর/জো

কক্সবাজার সমুদ্রসৈকতের বালিয়াড়িতে সুগন্ধা পয়েন্ট থেকে সাইমন ব্রিজ পর্যন্ত সব ধরনের স্থাপনা নির্মাণকাজ আট সপ্তাহের জন্য বন্ধ রাখার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। একই সঙ্গে আদালত এ বিষয়ে রুল জারি করেছেন।
কক্সবাজার সমুদ্রসৈকতে গোসল করতে নেমে স্রোতের টানে ভেসে গিয়ে এক পর্যটকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও একজন নিখোঁজ রয়েছেন।
কক্সবাজারের টেকনাফে আলাদা যৌথ ও বিশেষ অভিযান চালিয়ে একটি বিদেশি জি-৩ রাইফেল, পাঁচ হাজার পিস ইয়াবাসহ আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও দেশীয় মদ উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড ও পুলিশ।
নেত্রকোণা জেলার মোহনগঞ্জ উপজেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি নোমান আহমেদের (রুমন মিয়ার) বিরুদ্ধে পাঁচ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে।
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর