শ্বশুর হত্যায় জামাইসহ ৮ জনের ফাঁসির আদেশ

আপডেট : ২০ জুলাই ২০২৩, ০৫:১২ পিএম

কক্সবাজারে একজনকে হত্যার দায়ে জামাইসহ আটজনের ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আদালত। একই মামলায় আরেকজনকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড এবং চারজনকে বেকসুর খালাস দেয়া হয়েছে। 

হত্যাকাণ্ডের ২৩ বছর পর বৃহস্পতিবার দুপুরে কক্সবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোশাররফ হোসেন এ আদেশ দেন। 

রায় ঘোষণার সময় দণ্ড পাওয়া সবাই পলাতক ছিলেন বলে নিশ্চিত করেছেন বাদী পক্ষের আইনজীবী অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর শওকত বেলাল। 

ঘটনার বিবরণ দিয়ে তিনি বলেন,২০০০ সালের ১৫ জুন কক্সবাজার শহরের বাঁচামিয়ারঘোণা এলাকার প্রবাসী মো: হোসেনকে গুলি করে হত্যা করা হয়। 

‘নিহতের জামাই মঞ্জুর আলমের নেতৃত্বে দুর্বৃত্তরা দরজা ভেঙে প্রবেশ করে এবং মো: হোছেনের মাথায় গুলি করে মৃত্যু নিশ্চিত করে।’ 

এ ঘটনায় নিহতের স্ত্রী ছবুরা খাতুন বাদী হয়ে কক্সবাজার সদর থানায় হত্যা মামলা করেন। এরপর দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে বৃহস্পতিবার রায় ঘোষণা করা হলো।

ফাঁসির দণ্ড পাওয়া ৮ জনের মধ্যে রয়েছেন- মঞ্জুর আলম, মো. আলম, শহর মুলুক ওরফে কালু, আনোয়ার হোসেন ওরফে কালুইন্যা, জসিম উদ্দিন, মোস্তাক, আক্তার কামাল ও শাহাবউদ্দিন।


একাত্তর/আরবি 

কক্সবাজার সমুদ্রসৈকতের বালিয়াড়িতে সুগন্ধা পয়েন্ট থেকে সাইমন ব্রিজ পর্যন্ত সব ধরনের স্থাপনা নির্মাণকাজ আট সপ্তাহের জন্য বন্ধ রাখার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। একই সঙ্গে আদালত এ বিষয়ে রুল জারি করেছেন।
কক্সবাজার সমুদ্রসৈকতে গোসল করতে নেমে স্রোতের টানে ভেসে গিয়ে এক পর্যটকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও একজন নিখোঁজ রয়েছেন।
কক্সবাজারের টেকনাফে আলাদা যৌথ ও বিশেষ অভিযান চালিয়ে একটি বিদেশি জি-৩ রাইফেল, পাঁচ হাজার পিস ইয়াবাসহ আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও দেশীয় মদ উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড ও পুলিশ।
কক্সবাজারের টেকনাফে মিয়ানমার থেকে নাফ নদী পেরিয়ে বাংলাদেশে অবৈধভাবে প্রবেশের পর বিপুল পরিমাণ ইয়াবাসহ মিয়ানমারের দুই নাগরিককে আটক করেছে র‍্যাব-১৫। 
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর