দিনাজপুরে বাবাকে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন

আপডেট : ২৩ জুলাই ২০২৩, ০৪:১২ পিএম

দিনাজপুরে বাবাকে ছুরিকাঘাতে হত্যার দায়ে এক ছেলেকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। সেইসাথে ১২ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেয়া হয়েছে। 

রোববার দুপুরে দিনাজপুর অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-২ এর বিচারক শ্যাম সুন্দর রায় এই আদেশ দেন। 

দণ্ডপ্রাপ্ত বৈদ্দ কিস্কু (৩৫) বোচাগঞ্জ উপজেলার হাটরামপুর আদিবাসীপাড়ার বাসিন্দা। নিহত তালা কিস্কু তার বাবা। 

মামলার বিবরণ থেকে জানা যায়, ২০১৮ সালের ৬ অক্টোবর সন্ধ্যা ৭টার দিকে পারিবারিক কলহের জেরে বৈদ্দ কিস্কু তার মা-বাবাকে এলোপাথাড়ি মারধর করেন। 

এসময় বাবা তালা কিস্কু প্রতিবাদ করলে বৈদ্দ কিস্কু নিজের কোমরে থাকা ধারালো চাকু দিয়ে তাকে কুপিয়ে গুরুতর জখম করেন। 

পরে এলাকাবাসী হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তালা কিস্কুর মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের স্ত্রী সুমি হাসদা বাদী হয়ে ছেলের বিরুদ্ধে থানায় মামালা দায়ের করেন।

আরও পড়ুন: ঝিনাইদহে শিশু অপহরণের পর হত্যা, চারজনের যাবজ্জীবন

রাষ্ট্রপক্ষের আইনজীবী রবিউল ইসলাম রবি জানান, প্রায় পাঁচ বছর পর এই মামলার বিচার সম্পন্ন হলো। মামালার রায়ে বাদীপক্ষ সন্তুষ্ট বলেও জানান এই তিনি। 


একাত্তর/এসজে

কক্সবাজার সমুদ্রসৈকতের বালিয়াড়িতে সুগন্ধা পয়েন্ট থেকে সাইমন ব্রিজ পর্যন্ত সব ধরনের স্থাপনা নির্মাণকাজ আট সপ্তাহের জন্য বন্ধ রাখার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। একই সঙ্গে আদালত এ বিষয়ে রুল জারি করেছেন।
টাঙ্গাইলে স্ত্রীকে ছুরি মেরে হত্যার দায়ে স্বামী মো. মেহেদী হাসানকে (৩৮) যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড প্রদান করা...
বগুড়ার আলোচিত হাফেজ রাকিবুল হাসান হৃদয় হত্যা মামলায় দুই আসামিকে মৃত্যুদণ্ড এবং তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে যাবজ্জীবন সাজার প্রত্যেক আসামিকে ৫০ হাজার টাকা করে জরিমানা করা...
দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছেন ভারতীয় ব্যবসায়ীরা। রোববার সকাল থেকে এই কার্যক্রম স্থগিত হওয়ায় গভীর...
দেশজুড়ে আশঙ্কাজনক হারে বেড়েই চলেছে ভয়াবহ হাম ও হামের উপসর্গের তাণ্ডব। গত ২৪ ঘণ্টায় নতুন করে চার শিশুর মর্মান্তিক মৃত্যুর মধ্য দিয়ে দেশে হাম পরিস্থিতি আরও উদ্বেগজনক রূপ ধারণ করেছে। একই সময়ে...
কমেছে যুক্তরাষ্ট্রে পোশাক আমদানি, চাপে বাংলাদেশের রপ্তানি
একমাত্র কোলের সন্তানকে ঘাতক ট্রেনের হাত থেকে রক্ষা করতে গিয়ে নিজের জীবন বিসর্জন দিলেন এক মর্মান্তিক ও সাহসী মা। রাজবাড়ীর পাংশায় ছাতা হাতে রেললাইনে বসে থাকা তিন বছরের নিষ্পাপ শিশুটিকে বাঁচাতে...
ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরো দু’জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ৯৮৮ জন ডেঙ্গুরোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর