ভোটে এসে প্রমাণ করুন কতো শক্তি, কতো ভোট: স্বাস্থ্যমন্ত্রী

আপডেট : ২৩ জুলাই ২০২৩, ১০:০৬ পিএম

বিএনপি নেতারা সংবিধান না মেনে কথা বলছেন মন্তব্য করে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, গ্রহণযোগ্যতা কতটুকু তা জানতে নির্বাচনে আসুন। ভোটের মাধ্যমে পরীক্ষা হয়ে যাক কার কতো শক্তি, কতো ভোট আছে। 

রোববার সন্ধ্যায় মানিকগঞ্জ সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে গণ সংবর্ধনার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসময় বিএনপিকে উদ্দেশ্য করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, করোনার সময় আপনারা কোথায় ছিলেন? দুর্যোগে জনগণ আপনাদের খুঁজে পাইয়নি। স্বাধীনতা যুদ্ধে যারা বিরোধিতা করেছে, তাদের আপনারা এমপি-মন্ত্রী বানিয়েছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওপর গ্রেনেড হামলা করেছেন। আপনারা এ দেশকে দেউলিয়া করেছেন, কখনও দেশের ভালো চাননি। এখন হুমকি দেন, আওয়ামী লীগ ও দলের নেতাকর্মীদের তাড়িয়ে দেবেন। আওয়ামী লীগ কোনো ছোট দল বা সংগঠন নয়, বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা হিমালয় পর্বতের মতো দাঁড়িয়ে আছেন।

আরও পড়ুন: ইন্টারনেট নিয়ন্ত্রণ করে অধিকার হরণ করা হচ্ছে: ফখরুল

মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম মহীউদ্দীনের সভাপতিত্বে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফছার উদ্দিন সরকারের সঞ্চালনায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এ এম নাঈমুর রহমান দুর্জয়, মানিকগঞ্জ পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. রমজান আলী, সাবেক পৌর-মেয়র ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা গাজী কামরুল হুদা সেলিম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুস সালাম, যুগ্ম সাধারণ সম্পাদক সুলতানুল আজম খান আপেল, সাংগঠনিক সম্পাদক সুদের সাহার, জেলা যুবলীগের আহবায়ক আব্দুর রাজ্জাক রাজা, পৌর আওয়ামী লীগের সভাপতি আরশ্বেদ আলী বিশ্বাস, সাধারণ সম্পাদক মো. জাহিদুল ইসলাম জাহিদ প্রমুখ।  


একাত্তর/এসি

মানিকগঞ্জে উল্টো পথে আসা একটি দূরপাল্লার বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মা ও মেয়ে নিহত হয়েছেন। দুর্ঘটনায় মোটরসাইকেলটির চালক বাবা গুরুতর আহত হয়েছেন।
মানিকগঞ্জে ৯০ বছর বয়সী এক বৃদ্ধাকে নিজ বসতঘর থেকে গলাকাটা অবস্থায় উদ্ধার করা হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে মানিকগঞ্জ মেডিক্যাল কলেজে ও পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকার হাসপাতালে স্থানান্তর...
মানিকগঞ্জে বসতঘরের ভেতর থেকে একই পরিবারের স্বামী, স্ত্রী ও তাদের দেড় বছর বয়সী শিশুসন্তানের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত ব্যক্তিদের শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে।
অর্থের অভাবে দেশের কোনো শিক্ষার্থী যেন শিক্ষালাভ থেকে বঞ্চিত না হয়, সে বিষয়ে সরকার কার্যকর পদক্ষেপ নিয়ে কাজ করছে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা। তিনি বলেন, একটি শিক্ষিত, মানবিক ও...
জীবনযাত্রার চড়া ব্যয় ও মূল্যস্ফীতির প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে পুরো ফ্রান্স। দেশজুড়ে শুরু হওয়া আন্দোলন আকস্মিক সহিংসতায় রূপ নেওয়ার পর রাজধানী প্যারিসের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও দোকানে ব্যাপক...
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেছেন, জিয়াউর রহমান ফাউন্ডেশন মানবকল্যাণ ও মানবসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।...
ঢাকা–আরিচা মহাসড়কের সৌন্দর্যবর্ধন ও সবুজায়নের লক্ষ্যে সাভারের আমিনবাজারে আনুষ্ঠানিকভাবে গাছের চারা রোপণ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার সকালে, এই চারা রোপণের মধ্য দিয়ে মহাসড়কের দুই পাশে...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও আত্মমর্যাদা রক্ষাই হবে আগামীর বাংলাদেশের মূল অঙ্গীকার। বাংলাদেশ পারস্পরিক শ্রদ্ধা ও সমতার ভিত্তিতে সব দেশের সঙ্গে বন্ধুত্ব ও সহযোগিতা...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর