উচ্চ ডেঙ্গু ঝুঁকির আট জেলা চিহ্নিত

আপডেট : ২৬ জুলাই ২০২৩, ১১:১৭ এএম

ডেঙ্গু প্রতিরোধে এলাকা চিহ্নিত করে বিশেষ ব্যবস্থা নেয়ার উদ্যোগ নিচ্ছে স্বাস্থ্য বিভাগ। এরই মধ্যে দেশের আট জেলাকে ডেঙ্গুর উচ্চ ঝুঁকির জেলা হিসাবে চিহ্নিত করেছে স্বাস্থ্য বিভাগ।

২৪ ঘণ্টায় বরিশাল বিভাগের ছয় জেলার মধ্যে সবচেয়ে বেশি রোগী শনাক্ত হয়েছে সদরে। এরই মধ্যে বরিশালকে উচ্চ ডেঙ্গু ঝুঁকির জেলা হিসেবে চিহ্নিত করেছে স্বাস্থ্য বিভাগ।

ভুক্তভোগীরা জানান, মশা নিধনে কর্তৃপক্ষ ব্যবস্থা নিলেও কাজ হচ্ছে না। বেশি বেশি এলাকায় এডিস ছড়াচ্ছে। 

রোগীদের অভিযোগ, টেস্ট করতেও অনেক সময় লাগছে।

বরিশালের পাশেই পটুয়াখালী। উচ্চ ঝুঁকির আরেক জেলা। আক্রান্তের হার বেশি দশমিনা ও দুমকি উপজেলায়। 

পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ার্ড ইনচার্জ ও সিনিয়র স্টাফ নার্স সালমা বেগম জানান, ২২টা বেড দিয়ে আমরা ওয়ার্ড চালু করেছিলাম। এখন ৭০টা বেডে তা উত্তীর্ণ করা হয়েছে।

বৃষ্টি প্রবণ এলাকা হওয়ায় সংক্রমণ বেশি বলে মনে করছেন চিকিৎসকরা। 

পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগী অধ্যাপক ডা. এফ. এম. আতিকুর রহমান বলেন, বৃষ্টির কারণে বিভিন্ন জায়গায় জমে থাকা পানিতে ডেঙ্গু বিস্তার লাভ করছে। এছাড়া অনেকে ঢাকা থেকে ডেঙ্গু আক্রান্ত হয়ে আসছেন, তাদের থেকে অন্যদের মধ্যে ভাইরাস ছড়িয়ে পড়ছে।

আরেক উচ্চ ঝুঁকির জেলা পিরোজপুর। সেখানে সবচেয়ে বেশি আক্রান্ত স্বরূপকাঠি উপজেলা। এখন রোগী আছে ৪৫ জনের বেশি। সারা জেলায় হাসপাতালে ভর্তি ১১০ জন ডেঙ্গু রোগী।

চট্টগ্রাম নগরীর ৪৯০টি পয়েন্টে ডেঙ্গুর হটস্পট হিসাবে, চিহ্নিত করেছে সিটি কর্পোরেশন। এসব এলাকার নির্মাণাধীন ভবন ও মানুষের আবাসস্থলে এডিস মশার লার্ভা পাওয়া যাচ্ছে।

আরও পড়ুন: ডেঙ্গু দমনে এবার ব্যাকটেরিয়া আনছে উত্তর সিটি

চট্টগ্রাম জেলার কীটতত্ত্ববিদ এনতেজার ফেরদাওস বলেন, রোগী যেসব এলাকা থেকে বেশি আসছে, সেসব এলাকাকে আমরা হটস্পট হিসেবে চিহ্নিত করছি।

গাজীপুরে জুলাই মাসে চিকিৎসা নিয়েছেন ৫৩৯ জন। এলাকার লোকজন বলছেন, এডিস মশা নিধনে সিটি কর্পোরেশনের উদ্যোগ নেই বলেই বেড়েছে ডেঙ্গু।


একাত্তর/আরএ

ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) কার্যক্রম আরও জোরদার করার ঘোষণা দিয়েছেন নাসিক প্রশাসক অ্যাডভোকেট মো. সাখাওয়াত হোসেন খান। তিনি বলেন, যে ওয়ার্ডে ডেঙ্গু আক্রান্ত...
বরিশাল বিভাগে গত এক মাসের বেশি সময় ধরে ডেঙ্গুর প্রকোপ বাড়লেও চিকিৎসা সুবিধা বাড়ছে না।
বরগুনায় ডেঙ্গুতে আক্রন্ত হয়ে নতুন করে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় চলতি বছরে ডেঙ্গু জ্বরে প্রাণ হারালেন ২৫ জন।
ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়ন যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক রুমানা আক্তারের (২৫) মৃত্যু হয়েছে।  বৃহস্পতিবার রাত ১১টার দিকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব...
সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে তাদের স্মার্ট টিভি সিরিজের বিক্রিতে ও ক্রেতাদের আগ্রহে ব্যাপক সাড়া পেয়েছে।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর