দফায় দফায় অভিযানেও নিয়ন্ত্রণে আসছে না ডেঙ্গু

আপডেট : ২৭ জুলাই ২০২৩, ১১:২৫ এএম

ডেঙ্গু চিকিৎসায় বিশেষ ব্যবস্থা এবং এডিস ধ্বংসের অভিযান চালানোর পরেও সারাদেশের ডেঙ্গু নিয়ন্ত্রণ হচ্ছে না। প্রতিটি হাসপাতালে ভর্তি রোগীদের অভিযোগ, লোকবলের অভাবে চিকিৎসা ব্যাহত হচ্ছে।

কুমিল্লায় ডেঙ্গু রোগীর চাপ বাড়ায় বিশেষ ব্যবস্থা নেয়া হয়েছে চিকিৎসা পদ্ধতিতে। এরইমধ্যে কুমিল্লা মেডিকেলের প্রশাসনিক ভবনের সাত তলা ও আট তলায় খোলা হয়েছে ডেঙ্গুর দুটি ওয়ার্ড।

রাজবাড়ীতে গত ২৪ ঘণ্টায় পাঁচ উপজেলায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩০ জনে। ডেঙ্গু রোগীদের স্যালাইন, ডাবের পানি ও তরল জাতীয় খাবার খাওয়ার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা।

গত ২৪ ঘণ্টায় বিভাগের ৬ জেলার মধ্যে বরিশাল জেলায় ডেঙ্গু শনাক্তের রোগী সর্বোচ্চ ৫২ জন। চিকিৎসকরা বলছেন, ডেঙ্গুরোধে সময়মত ব্যবস্থা না নেয়ায় এই দুর্গতি।

বরিশাল শেরেবাংলা মেডিকেলের পরিচালক ডা. সাইফুল ইসলাম বলেন, কোন রোগীর যদি রক্ত বা প্লাটিলেট দরকার হয় আমরা ব্যবস্থা করি। কোন কোন ক্ষেত্রে রোগীকে ঢাকা পাঠাতে হয়।

পটুয়াখালীতে বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু রোগীর ভর্তি সংখ্যা ১৭৪। রোগীর স্বজনদের অভিযোগ লোকবল সংকটে ঠিকঠাক সেবা পাচ্ছে না রোগীরা।

মানিকগঞ্জে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৪২ জনসহ ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি আছেন ১২৪ জন। পরিস্থিতি মোকাবেলায় সবাইকে সচেতন হতে বলছেন বিশেষজ্ঞরা।

মানিকগঞ্জের সিভিল সার্জন ডা. মোয়াজ্জেম আলী চৌধুরী বলেন, স্বাস্থ্য ব্যবস্থাপনার যে ক্যাপাসিটি তা যাতে নিয়ন্ত্রণের বাইরে না চলে যায়- সেজন্য আমাদের সকলের সচেতন থাকা উচিত।

আরও পড়ুন: ডেঙ্গু দমনে এবার ব্যাকটেরিয়া আনছে উত্তর সিটি

নরসিংদীতে মশার প্রজননস্থল ধ্বংসে বিভিন্ন জায়গায় অভিযান চালানো হচ্ছে। তার পরেও প্রতিদিন বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা।

ব্রাহ্মণবাড়িয়ায় ২৪ ঘণ্টায় আরও ১৮ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্য কমপ্লেক্সে।


একাত্তর/আরএ

ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) কার্যক্রম আরও জোরদার করার ঘোষণা দিয়েছেন নাসিক প্রশাসক অ্যাডভোকেট মো. সাখাওয়াত হোসেন খান। তিনি বলেন, যে ওয়ার্ডে ডেঙ্গু আক্রান্ত...
বরিশাল বিভাগে গত এক মাসের বেশি সময় ধরে ডেঙ্গুর প্রকোপ বাড়লেও চিকিৎসা সুবিধা বাড়ছে না।
বরগুনায় ডেঙ্গুতে আক্রন্ত হয়ে নতুন করে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় চলতি বছরে ডেঙ্গু জ্বরে প্রাণ হারালেন ২৫ জন।
বরগুনায় একদিনে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু হয়েছে। মোট আক্রান্তের সংখ্যা এক হাজার ৫০০ ছাড়িয়েছে।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর