জয়পুরহাট ও ব্রাহ্মণবাড়িয়ায় গরুর লাম্পি স্কিন রোগের প্রকোপ

আপডেট : ২৭ জুলাই ২০২৩, ১২:০৮ পিএম

জয়পুরহাট, হিলি এবং ব্রাহ্মণবাড়িয়ায় গরুর লাম্পি স্কিন রোগ দেখা দিয়েছে। প্রতিদিনই বাড়ছে এ রোগে আক্রান্ত গরুর সংখ্যা। এতে খামারি ও কৃষকদের মাঝে দেখা দিয়েছে দুশ্চিন্তা। অনেকে মৃত গরু মাটি চাপা না দিয়ে আশপাশের নদীতে ফেলে দিচ্ছে। এতে দূষিত হচ্ছে নদীর পানি।

জয়পুরহাট জেলাজুড়ে ছড়িয়ে পড়ছে গরুর প্রাণঘাতী সংক্রামক রোগ লাম্পি স্কিন ডিজিজ। এই রোগে প্রথমে গরুর গা গরম হয়ে যায়। তারপর শরীরজুড়ে ছোট ছোট মাংসপিণ্ডের মতো ফুলে ওঠে, এসময় খাবার খাওয়া বন্ধ করে দেয় আক্রান্ত গরু। গত কয়েক দিনে এই রোগে জয়পুরহাটে অন্তত একশ গরু মারা গেছে।

কৃষকরা জানান, তাদের গ্রামের সবাই এ রোগ নিয়ে দুঃচিন্তায় আছেন।

মৃত গরু ফেলা হচ্ছে নদী কিংবা খোলা জায়গায়। এতে সংক্রমণ ঝুঁকি আরও বাড়ছে, বলছেন প্রাণী বিশেষজ্ঞরা।

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেনারি হাসপাতালের ভেটেনারি সার্জন ডা. মো. ফয়সাল রাব্বী জানান, গরু মারা গেলে মাটিতে পুতে ফেলতে হবে।

দিনাজপুরের হিলিতেও প্রতিদিন এই রোগে গরু আক্রান্তের সংখ্যা বাড়ছে। স্থানীয়ভাবে চিকিৎসা দিলেও কোনো সুফল পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ গরুর মালিকদের।

তারা জানান, পশু হাসপাতালে যোগাযোগ করা হলে তারা বলেন, এই রোগের কোন চিকিৎসা নেই। তারা প্রাথমিক কিছু চিকিৎসা দেন- যা তেমন কাজে আসে না।

গরুর এই সংক্রামক রোগে আতঙ্কিত ব্রাহ্মণবাড়িয়ার খামারি ও কৃষকরা। এখানেও তিনশ’র বেশি গরু লাম্পি স্কিন ডিজিজে ভুগছে।

মশা-মাছি ও খাবারের মাধ্যমে এক গরু থেকে অন্য গরুতে ভাইরাসজনিত এ রোগ ছড়ায়। তাই আক্রান্ত পশুকে আলাদা স্থানে রেখে চিকিৎসা দেবার পরামর্শ প্রাণিসম্পদ কর্মকর্তার।

আরও পড়ুন: দফায় দফায় অভিযানেও নিয়ন্ত্রণে আসছে না ডেঙ্গু

ব্রাহ্মণবাড়িয়ার প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. কাজী নজরুল ইসলাম বলেন, সচেতনতার কোন বিকল্প নেই। আমরা মাঠ পর্যায়ে প্রচারণা চালাচ্ছি।

ব্রাহ্মণবাড়িয়ায় এখন পর্যন্ত লাম্পি স্কিন ডিজিজে পাঁচটি গরু মারা গেছে।


একাত্তর/আরএ

প্রকৃত মালিকের অজান্তে ব্রাহ্মণবাড়িয়া থেকে ভাড়ায় চালিত একটি মাইক্রোবাস ভাড়া নিয়ে তা বেচে দেওয়ার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই সঙ্গে ঢাকার মিরপুর এলাকা থেকে আত্মসাৎ করা গাড়িটি...
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে হালচাষকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছে।
প্রান্তিক মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে সরকার দেশের প্রতিটি ইউনিয়নে ‘হেলথ হাব’ আর ওয়ার্ডে ‘হেলথ ওয়েলবিং সেন্টার’ চালুর পরিকল্পনা নিয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো....
ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের প্রায় ২২ হাজারেরও বেশি আবাসিক ও বাণিজ্যিক গ্যাস গ্রাহকের মধ্যে প্রায় অর্ধেক গ্রাহকের সরবরাহ লাইনেই রয়েছে ঝুঁকিপূর্ণ লিক বা ছিদ্র! এর ফলে প্রতিদিন বিপুল পরিমাণের...
রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে...
অর্থঋণ আদালতের মাধ্যমে বিচারিক নিলামে ক্রয় করা স্থাবর সম্পত্তির মূল্যের ওপর ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) দিতে হবে না বলে রায় দিয়েছে হাইকোর্ট।
নেপালের রসুয়া ও সংলগ্ন অঞ্চলে হিমবাহ ধস, বরফ ও কাদার প্রলয়ংকরী প্লাবনের ৯ দিন পর আপার ত্রিশূলি থ্রি-এ জলবিদ্যুৎ কেন্দ্রের একটি টানেল বা সুড়ঙ্গ থেকে দুই কর্মীকে অলৌকিকভাবে জীবিত উদ্ধার করা হয়েছে। গত...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর