ড. তাহের হত্যা: দুই আসামির ফাঁসির প্রস্তুতি চূড়ান্ত

আপডেট : ২৭ জুলাই ২০২৩, ১০:৫০ পিএম

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভূ-তত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. এস তাহের আহমেদ হত্যা মামলায় দুই আসামির ফাঁসি হচ্ছে বৃহস্পতিবার রাতেই। এ নিয়ে সব ধরণের প্রস্তুতি শেষ করেছে কারা কর্তৃপক্ষ। 

মৃত্যুদণ্ড পাওয়া দুই আসামি হলেন- রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. মিয়া মোহাম্মদ মহিউদ্দিন ও কেয়ারটেকার জাহাঙ্গীর আলম। এদিন রাতেই দুইজনকে ফাঁসি দেয়া হবে বলে রাজশাহী কেন্দ্রীয় কারাগার কর্তৃপক্ষ নিশ্চিত করেছেন। 

রাতে জাহাঙ্গীরের বড় ভাই সোহরাব হোসেন কারাগারে প্রবেশ করেছেন। ভাইয়ের লাশ গ্রহণ করার জন্য তাকে ডাকা হয়েছে। ডাকা হয়েছে মহিউদ্দিনের পরিবারের সদস্যকেও। 

কারাগারে ঢুকতে দেখা গেছে কারা চিকিৎসক ডা. মিজান উদ্দিন ও ডা. জুবায়েরকে। প্রবেশ করেছেন প্রশাসনের কর্মকর্তারা। কারাগারে সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করে নিরাপত্তা জোরদার করা হয়েছে। 

মঙ্গলবার সকালে অধ্যাপক তাহের হত্যা মামলায় চূড়ান্ত রায়ে মৃত্যুদণ্ড পাওয়া আসামি জাহাঙ্গীর আলমের ফাঁসি স্থগিতের আবেদন খারিজ করে দেয় আপিল বিভাগ। পরে দুপুরে কারা কর্তৃপক্ষের ডাকে দুই আসামির পরিবারের ৩৫ জন সদস্য কারাগারে তাদের সাথে দেখা করতে যান। 

এরপর শুরু হয় ফাঁসির আনুষ্ঠানিকতা। কয়েকদিন ধরেই রাজশাহী কেন্দ্রীয় কারাগারে ফাঁসির ট্রায়াল অনুষ্ঠিত হয়েছে। 

২০০৬ সালের পহেলা ফেব্রুয়ারি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কোয়ার্টারের ম্যানহোল থেকে উদ্ধার করা হয় অধ্যাপক তাহেরের মরদেহ। তিন ফেব্রুয়ারি নিহতের ছেলে বাদী হয়ে মতিহার থানায় অজ্ঞাতদের বিরুদ্ধে মামলা করেন। 

পুলিশ তদন্তে জানতে পারে, পদোন্নতি সংক্রান্ত বিষয়ের জের ধরে নৃশংস হত্যার শিকার হন অধ্যাপক তাহের। ২০০৭ সালের ১৭ মার্চ ছয়জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র জমা দেয় পুলিশ।

বিচার শেষে ২০০৮ সালের ২২ মে রাজশাহীর দ্রুত বিচার আদালত চার জনকে ফাঁসির আদেশ ও দুজনকে খালাস দেয়।


একাত্তর/আরবি 

নারায়ণগঞ্জের নিতাইগঞ্জ এলাকায় মা ও ছয় মাসের অন্তঃসত্ত্বা মেয়ে হত্যা মামলায় আসামির ফাঁসির আদেশ দিয়েছেন আদালত।
নড়াইলে ইজিবাইক কিনে দেওয়ার প্রলোভনে যুবক হত্যায় তিন জনের ফাঁসির আদেশ দিয়েছে আদালত। একই সঙ্গে প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানা করা হয়েছে।
কুমিল্লায় প্রবাস ফেরত এক ব্যক্তিকে স্ত্রী-কন্যাসহ অন্যরা মিলে শ্বাসরোধে হত্যার অভিযোগে চার জনের ফাঁসির আদেশ ও একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
কুমিল্লার লাকসাম উপজেলার গোপালপুরে এক তরুণীকে ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যা মামলায় একজনকে মৃত্যুদণ্ডসহ এক লাখ টাকা অর্থদণ্ড দিয়েছে আদালত। মঙ্গলবার দুপুর আড়াইটায় কুমিল্লার নারী ও শিশু নির্যাতন...
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর