মা ও অন্তঃসত্ত্বা মেয়ে হত্যা মামলায় আসামির ফাঁসি

আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২৪, ০৪:১৩ পিএম

নারায়ণগঞ্জের নিতাইগঞ্জ এলাকায় মা ও ছয় মাসের অন্তঃসত্ত্বা মেয়ে হত্যা মামলায় আসামির ফাঁসির আদেশ দিয়েছেন আদালত।

রোববার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক উম্মে সারাবন তাহুরা এই রায় ঘোষণা করেন।

ফাঁসির দণ্ড পাওয়া আল জুবায়ের স্বপ্নীল শহরের পাইকপাড়া এলাকার লবণ ব্যবসায়ী আলাউদ্দিনের ছেলে।

রায়ে সন্তোষ প্রকাশ করে মামলার বাদী নিহত রুমা চক্রবর্তীর স্বামী ও রিতু চক্রবর্তীর বাবা রাম প্রসাদ চক্রবর্তী বলেন, রায় যেনো দ্রুত কার্যকর হয়, তাই চান তিনি।

মামলার বিবরণী থেকে জানা যায়, ২০২২ সালের ১ মার্চ বিকেলে শহরের নিতাইগঞ্জের ডালপট্টি এলাকায় স্বপন দাসের মালিকানাধীন মাতৃসদন নামে একটি ৬ তলা ভবনের ষষ্ঠ তলার রাম প্রসাদের ফ্ল্যাটবাসায় মা ও অন্তঃসত্ত্বা মেয়েকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করা হয়। পরে ঘটনাস্থল থেকেই ছুরিসহ আল জুবায়ের স্বপ্নীলকে গ্রেপ্তার করে পুলিশ।

২০২৩ সালের জানুয়ারিতে আলোচিত সেই মা ও অন্তঃসত্ত্বা মেয়ে হত্যার ঘটনায় আদালতে অভিযোগপত্র দেন মামলার তদন্তকারী কর্মকর্তা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের উপ-পরিদর্শক (এসআই) এএইচএম কামরুজ্জামান ফারুক।

অভিযোগপত্রে একমাত্র আসামি হিসেবে অভিযুক্ত করা হয় গ্রেপ্তার আল জুবায়েদ স্বপ্নীলকে। অভিযোগপত্রে সাক্ষী দেখানো হয় ৩০ জনকে।

নারায়ণগঞ্জ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর ও রাষ্ট্রপক্ষের আইনজীবী আব্দুর রহিম বলেন, এ ঘটনায় রাষ্ট্রপক্ষ ২২ জন সাক্ষী আদালত উপস্থিত করছে। ঘটনা প্রমাণিত হওয়ায় আদালত আসামিকে মৃত্যুদণ্ডের সাজা দিয়েছেন।

মামলায় বাদীপক্ষে ছিলেন অ্যাডভোকেট মৃনাল কান্তি দত্ত বাপ্পী ও অ্যাডভোকেট কামাল হোসেন এবং আসামি পক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট জসিম উদ্দিন।

একাত্তর/আরএ
নারায়ণগঞ্জের রূপগঞ্জের আলোচিত হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ড পাওয়া ও তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী কালাই সবুজ এবং তার এক সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও...
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে শিল্প প্রতিষ্ঠানের উন্নয়নমূলক কর্মকাণ্ড এবং পণ্যবাহী যানবাহন চলাচলে চাঁদা দাবির অভিযোগ উঠেছে একটি চক্রের বিরুদ্ধে। দাবি করা টাকা না দেওয়ায় সিমেন্টবাহী গাড়িতে হামলা, ভাঙচুর ও...
কক্সবাজার সমুদ্রসৈকতের বালিয়াড়িতে সুগন্ধা পয়েন্ট থেকে সাইমন ব্রিজ পর্যন্ত সব ধরনের স্থাপনা নির্মাণকাজ আট সপ্তাহের জন্য বন্ধ রাখার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। একই সঙ্গে আদালত এ বিষয়ে রুল জারি করেছেন।
বহুল আলোচিত শিশু আছিয়া হত্যা ও ধর্ষণ মামলায় আসামি হিটু শেখের ডেথ রেফারেন্স ও আপিলের ওপর রায়ের দিন পিছিয়ে আগামী সোমবার (৩১ আগস্ট) দিন ধার্য করেছে হাইকোর্ট।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর