কুমিল্লায় প্রেমিকাকে ধর্ষণের পর হত্যায় ফাঁসি

আপডেট : ০৮ আগস্ট ২০২৩, ০৫:০১ পিএম

কুমিল্লার লাকসাম উপজেলার গোপালপুরে এক তরুণীকে ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যা মামলায় একজনকে মৃত্যুদণ্ডসহ এক লাখ টাকা অর্থদণ্ড দিয়েছে আদালত। 

মঙ্গলবার দুপুর আড়াইটায় কুমিল্লার নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল-১ আদালতের বিচারক জেলা ও দায়রা জজ মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত মোঃ মহিন উদ্দিনের বাড়ি (২৮) লাকসামের দক্ষিণ বিনই গ্রামে। রায় ঘোষণাকালে তিনি আদালতের এজলাসে উপস্থিত ছিলেন।

মামলার বিবরণে জানা যায়, কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার জয়নগর গ্রামের নাসিমা আক্তারের (২৪) সাথে লাকসামের মহিন উদ্দিনের সাথে প্রেমের সম্পর্ক ছিল। 

২০১৯ সালের ২৬ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৮টার দিকে মহিন উদ্দিন গোপালপুর গ্রামে শাহআলমের পরিত্যক্ত ঘরে নিয়ে নাসিমাকে ধর্ষণের পর গলায় ও মুখে কাপড় পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে পালিয়ে যান।

এ ঘটনায় নিহতের ভাই ফজলে রাব্বী বাদী হয়ে লাকসাম থানায় নারী ও মিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন।

আরও পড়ুন: মানিকগঞ্জে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার চার

রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করা স্পেশাল পিপি এডভোকেট প্রদীপ কুমার দত্ত জানান, রাষ্ট্রপক্ষ ১৪ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আসামি মহিন উদ্দিনকে মৃত্যুদণ্ড ও এক লাখ টাকা অর্থদণ্ড দেন বিচারক। 


একাত্তর/এসজে

কুমিল্লার ব্রাহ্মণপাড়া সীমান্তে মাদকবিরোধী অভিযান চালাতে গিয়ে অসাবধানতাবশত ভারতীয় সীমানায় প্রবেশ করে ফেলেন দুই পুলিশ সদস্য। সেখানে ভারতীয় স্থানীয়দের হাতে তারা আটক হওয়ার পর বিজিবি ও বিএসএফের কার্যকর...
কুমিল্লায় দীর্ঘ ২৮ বছর ধরে একচ্ছত্র আমিরের দায়িত্বে থাকা কাজী দ্বীন মোহাম্মদের বিদায় ও নতুন মহানগর কমিটি গঠনকে কেন্দ্র করে জামায়াতে ইসলামীর কার্যালয়ে ককটেল বিস্ফোরণ ও গাড়ি ভাঙচুরের ঘটনা...
কুমিল্লা পুলিশ লাইন্স সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম ও তৃতীয় শ্রেণির চার শিক্ষার্থী নিখোঁজের দুই দিন পর হবিগঞ্জের চুনারুঘাট থেকে তাদের উদ্ধার করেছে পুলিশ। পড়াশোনায় অনীহা এবং সামাজিক যোগাযোগমাধ্যম...
কুমিল্লার লালমাইয়ে ধানক্ষেত থেকে উদ্ধার হওয়া সপ্তম শ্রেণির ছাত্রী জান্নাতুল তাজমিনকে (১৩) ধর্ষণের পর হত্যা করা হয়েছে। ভাড়া করা সিএনজিচালিত অটোরিকশায় বাসায় ফেরার পথে চালকের নির্মমতার শিকার হয় ওই...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর