রাস্তা মেরামতের সময় ট্রাকের ধাক্কায় শ্রমিক নিহত

আপডেট : ৩১ জুলাই ২০২৩, ০১:০৯ পিএম

বাগেরহাটের ফকিরহাট উপজেলায় মহাসড়ক মেরামত করার সময় দ্রুতগামী ট্রাকের ধাক্কায় এক শ্রমিক নিহত হয়েছেন। 

সোমবার সকাল সাড়ে ১০টার দিকে খুলনা-ঢাকা মহাসড়কের পিলজংগ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ দুর্ঘটনায় ট্রাকচালক রুহুল আমীনকে আটক করেছে পুলিশ। 

নিহত সজিব শেখ (১৭) উপজেলার পাইকগাছা কপিলমুনি এলাকার রুস্তুম আলীর ছেলে।  

পুলিশ জানায়, অন্য শ্রমিকদের সাথে সজিব শেখ মহাসড়কে সংস্কারের কাজ করছিলেন। এসময় দ্রুতগতিতে আসা খুলনাগামী একটি মালবাহী ট্রাক তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। 

এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে ফকিরহাট মডেল খানা পুলিশ ও হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। 

আরও পড়ুন: ঘুমন্ত গৃহবধূকে গলাকেটে হত্যা, স্বামী পলাতক

মোল্লাহাট হাইওয়ে থানার সার্জেন্ট উপ-পরিদর্শক (এসআই) মো. কামরুজ্জামান বলেন, পালিয়ে যাওয়া ট্রাকটি কাটাখালী এলাকা থেকে জব্দ করে চালককে আটক করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।


একাত্তর/এসজে

‎পাকুন্দিয়ায় মাছবাহী ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশায় থাকা এক দম্পতি নিহত হয়েছেন। এ ঘটনায় তাদের মেয়েসহ আরও তিনজন গুরুতর আহত হয়েছেন।
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলামের নাম, সিল ও স্বাক্ষর জাল করে বিভিন্ন দপ্তরে বেআইনি তদবির বাণিজ্যের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।...
বাগেরহাটে আইনজীবী নিজাম উদ্দিন শান্ত হত্যা মামলায় প্রধান আসামি শেখ মুরাদসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় প্রধান আসামির কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি ছুরি উদ্ধার করা হয়েছে। 
বাগেরহাটের শরণখোলায় স্কুল ফিডিং কর্মসূচির সেদ্ধ ডিম খাওয়ার পর ১১ শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
ভারত সরকার উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সাথে দেশের মূল ভূখণ্ডের যোগাযোগ সুদৃঢ় করার পাশাপাশি কৌশলগত নিরাপত্তা জোরদারে ‘শিলিগুড়ি করিডোর’ বা তথাকথিত 'চিকেন্স নেক' অঞ্চলে একটি নতুন চার লেনের মহাসড়ক...
রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর