হাতুড়িপেটায় কিশোরকে হত্যার অভিযোগ, পুলিশ বলছে দুর্ঘটনা

আপডেট : ০২ আগস্ট ২০২৩, ১১:১২ এএম

মাদারীপুরের রাজৈর উপজেলায় এক কিশোরকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। তবে এই ঘটনাকে সড়ক দুর্ঘটনা বলে দাবি করে দুইজনকে আটক করেছে পুলিশ। 

সোমবার রাত ৯টার দিকে শ্রীনদী সড়কের ইশিবপুর ইউনিয়নের পূর্ব শাখারপাড় এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহতের নাম শাহীন শেখ ওরফে রাঙ্গু (১৬)। এ ঘটনায় আটকরা হলেন শাখারপাড় গ্রামের রাব্বি মোল্লা (১৫) ও নিশাত মোল্লা (১৭)। 

শাহিনের মা তাসলিমা বেগম জানান, সোমবার রাতে শাহীন শেখকে মোটরসাইকেল গিয়ে চাপা দেন রাব্বি মোল্লা। এসময় রাব্বি মোল্লাকে চড়-থাপ্পড় দেন শাহিন। পরে রাব্বি তার বন্ধুদের নিয়ে এসে শাহিনকে হাতুড়ি দিয়ে পিটিয়ে আহত করেন। 

আহত অবস্থায় শাহিনকে প্রথমে শ্রীনদীতে পল্লী চিকিৎসকের কাছে নেয়ার পর চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১টার দিকে তার মৃত্যু হয়। 

শাহিনের ভাই কালু শেখ বলেন, আমার ভাইয়ের কাছে রাব্বির নানা রাঙ্গা মোল্লা ২৭০ টাকা পাবে। সেই টাকা নিয়ে তার সাথে একটু কথা কাটাকাটি হয় এবং সেই বিষয়কে নিয়ে রাব্বিসহ ৪-৫ জন মিলে হাতুড়ি দিয়ে পিটিয়ে আমার ভাইকে হত্যা করেছে। আমি এর বিচার চাই।

আরও পড়ুন: অস্ত্রোপচার করতে গিয়ে শিশু মৃত্যুর অভিযোগ

রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন জানান, প্রাথমিকভাবে মনে হচ্ছে সড়ক দুর্ঘটনায় শাহিন মারা গেছেন। তারপরও জিজ্ঞাসাবাদের জন্য দুই জনকে আটক করা হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।


একাত্তর/এসজে

মাদারীপুরে ভেজাল ও মেয়াদোত্তীর্ণ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী ও ভোগ্যপণ্য বিক্রির অভিযোগে দুই ব্যক্তিকে পাঁচ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাদের এক লাখ টাকা জরিমানা,...
মাদারীপুর সদর উপজেলার ঝাউদি ইউনিয়নের মোবারকদী এলাকায় অভিযান চালিয়ে প্রায় এক কোটি টাকা মূল্যের বিপুল পরিমাণ নকল সিগারেট জব্দ করেছে পুলিশ।
মাদারীপুরে স্কুল ফিডিং প্রকল্পের আওতায় শিক্ষার্থীদের জন্য খাবার সরবরাহে অনিয়মের অভিযোগে সরবরাহকারী প্রতিষ্ঠান সমতা ট্রেডার্সের দুই কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। 
গ্রামবাংলার ঐতিহ্য, সংস্কৃতি আর ক্রীড়া চর্চার এক অনন্য মিলনমেলায় পরিণত হয় মাদারীপুরের ছিলারচর।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর