পিনাক-৬ লঞ্চ ডুবির ৯ বছর

আপডেট : ০৪ আগস্ট ২০২৩, ১০:৩৪ এএম

পিনাক-৬ লঞ্চডুবির ৯ বছর পূর্ণ হলো শুক্রবার। ভয়াবহ নৌ দুর্ঘটনায় সেদিন ৪৯ জনের মরদেহ উদ্ধার করা হয়। এর মধ্যে ২৮ জনের পরিচয় মিললেও বাকিদের পরিচয় পাওয়া যায়নি। নিখোঁজ রয়েছেন ৬৪ জন। দুর্ঘটনার কথা ভেবে এখনও আতঙ্কে কেঁপে ওঠেন নিহতের স্বজনরা।

২০১৪ সালের ৪ আগস্ট আড়াইশ’র বেশি যাত্রী নিয়ে পদ্মায় ডুবে যায় পিনাক-৬ নামের লঞ্চটি। সেই লঞ্চেই ঢাকায় ফিরছিল শিবচরের গুয়াতলা এলাকার নুরুল হক হাওলাদারের মেডিকেল পড়ুয়া মেয়ে নুসরাত জাহান হীরা, আরেক মেয়ে ফাতেমাতুজ জোহরা স্বর্ণা ও ভাগ্নি জান্নাতুল নাঈম। কিন্তু ভয়াবহ এই দুর্ঘটনায় তিনজনেরই মৃত্যু হয়।

সেই দুর্ঘটনার কথা মনে করে আজও শিউরে ওঠেন মেয়ে হারানো নুরুল হক হাওলাদার।

নিহতের বাবা ও মামা বলেন, আগস্ট মাস আসলেই আমাদের মেয়ে হারানোর শোক প্রবল হয়।

দুর্ঘটনায় সেদিন ৪৯ জনের মৃতদেহ বিভিন্ন জায়গা থেকে উদ্ধার করে আনা হয় শিবচরের পাঁচ্চর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে। নিহতদের মধ্যে সেদিন শুধু ২৮ জনের পরিচয় পাওয়া যায়। বাকিদের শনাক্তের জন্য নেয়া হয় ডিএনএ নমুনা। আট বছরেও কেউ শনাক্ত করতে আসেনি মরদেহগুলো।

এ দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারকে প্রয়োজনে সহযোগিতার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। সেদিনের কথা মনে করে তিনি আরও বলেন, পদ্মা সেতু বাস্তবায়ন হওয়ায় এ ধরনের দুর্ঘটনা আর ঘটবে না।

আরও পড়ুন: ছাগলে গাছের পাতা খাওয়াকে কেন্দ্র করে কৃষককে হত্যা

মাদারীপুরের জেলা প্রশাসক মোহাম্মদ মারুফুর রশিদ খান বলছেন, পদ্মাসেতু হওয়ার পর এখন যাত্রীরা সড়কেই বেশি যাতায়াত করছেন। ফলে লঞ্চে আর এ ধরনের দুর্ঘটনার সম্ভাবনা নেই।

দক্ষিণাঞ্চলের যাত্রীরাও বলছেন, পদ্মা সেতু চালু হওয়ায় আর কোনো নৌ-দুর্ঘটনার আতঙ্গে নেই তারা।


একাত্তর/আরএ

চাঁদপুরের মেঘনা নদীতে গভীর রাতে ঘন কুয়াশায় ঢাকা থেকে ছেড়ে আসা বরিশালগামী এমভি সুন্দরবন-১৬ লঞ্চের সঙ্গে পণ্যবাহী জাহাজ এমভি মার্কেন্টাইল-৩ এর সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় এক নারী নিখোঁজ রয়েছেন। আহত...
নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে জাহাজের ধাক্কায় লঞ্চডুবির ঘটনায় ১১ জনের মরদেহ উদ্ধারের পর আর কেউ নিখোঁজ না থাকায় উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা করেছে বন্দর উপজেলা প্রশাসন।মঙ্গলবার (২২ মার্চ) অভিযান...
নারায়ণগঞ্জে শীতলক্ষ্যা নদীতে জাহাজের ধাক্কায় লঞ্চডুবির ঘটনায় আরও দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এরমধ্যে একজন শিশু ও একজন পুরুষ রয়েছেন। মঙ্গলবার (২২ মার্চ) সকালে মুন্সীগঞ্জের মুক্তারপুর ও...
নারায়ণগঞ্জের শীতলক্ষ্যায় লঞ্চডুবির ঘটনায় করা মামলায় জাহাজের চালক, মাস্টারসহ ৮ জনকে তিনদিন করে রিমান্ডে পেয়েছে নৌপুলিশ। সোমবার (২১ মার্চ) নারায়ণগঞ্জের জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতের বিচারক...
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর