মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে কাভার্ডভ্যানে ধাক্কা, নিহত দুই

আপডেট : ০৪ আগস্ট ২০২৩, ০৩:০৫ পিএম

গাজীপুর ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে কাভার্ডভ্যান ও সড়ক বিভাজকে ধাক্কায় দুইজন নিহত এবং আটজন আহত হয়েছেন। 

শুক্রবার সকাল ৬টার দিকে সাইনবোর্ড বাইমাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন মো. শাহ আলম ও জুয়েল মিয়া। তবে তাদের বিস্তারিত পরিচয় এখনও জানা যায়নি। 

কোনাবাড়ি থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আবুল কাশেম জানান, একটি হায়েস মাইক্রোবাসে করে কয়েকজন বন্ধু কাশিমপুর থেকে নিকলির উদ্দেশ্য যাচ্ছিলেন। তাদের বহনকারী মাইক্রোবাসটি ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সাইনবোর্ড বাইমাইল এলাকায় পৌঁছালে চাকা ফেটে যায়। 

এতে মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের দাঁড়ানো কাভার্ডভ্যান ও সড়ক বিভাজকের সঙ্গে ধাক্কা খায়। এসময় গাড়িতে থাকা চালকসহ ১০ জন আহত হন।

আরও পড়ুন: পিনাক-৬ লঞ্চ ডুবির ৯ বছর

তিনি জানান, আহতদের উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল ও শেখ ফজিলাতুন্নেসা মুজিব মেমোরিয়াল হাসপাতালে নেয়া হয়। এসময় দুইজনকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।


একাত্তর/এসজে 

গাজীপুর মহানগরের সদর থানা পুলিশের বিশেষ অভিযানে দুইটি বিদেশি পিস্তল, সাত রাউন্ড গুলি ও দুইটি প্রাইভেটকারসহ এক অস্ত্রধারীকে গ্রেপ্তার করা হয়েছে। 
গাজীপুরের ভোগড়া এলাকায় অবস্থিত একটি পোশাক কারখানায় কাজ করার সময় হঠাৎ অন্তত অর্ধশত শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন। সোমবার (১১ মে) সকালে প্যানাসিয়া ক্লোদিং নামের ওই কারখানায় এ ঘটনা ঘটে। অসুস্থদের মধ্যে ১৬...
গাজীপুরের কাপাসিয়া উপজেলার রাউতকোনা গ্রামে এক ভয়াবহ ও নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। একটি বহুতল ভবনের নিচতলার ফ্ল্যাট থেকে মা, তাঁর তিন সন্তান এবং তাঁর ভাইয়ের গলাকাটা ও ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার...
গাজীপুরের কাপাসিয়ায় একটি ভাড়া বাসায় একই পরিবারের তিন শিশু, এক নারী ও এক যুবকসহ পাঁচজনকে গলাকেটে হত্যা করা হয়েছে। শনিবার (৯ মে) সকালে উপজেলার রাউৎকোন গ্রামের ওই বাসা থেকে মরদেহগুলো উদ্ধার করেছে পুলিশ।
মেটলাইফ স্টেডিয়ামের সেই স্নায়ুক্ষয়ী মহাকাব্যিক ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে গুঁড়িয়ে দেওয়ার রাতে বিশ্বমঞ্চের সর্বোচ্চ ব্যক্তিগত সম্মানের মুকুট মাথায় তুললেন স্পেনের অধিনায়ক রদ্রি।
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার আক্রমণভাগকে পুরো ম্যাচ জুড়ে বোতলবন্দি করে স্পেনের বিশ্বকাপ জয়ের রাতেই টুর্নামেন্টের সেরা গোলরক্ষকের মুকুট মাথায় তুলেছেন উনাই সিমন। পুরো টুর্নামেন্টে প্রতিপক্ষের...
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার বিশ্বজয়ের স্বপ্ন চূর্ণ করে স্পেনের ট্রফি উদযাপনের রাতেই বিশ্বমঞ্চে রচিত হলো আরও এক সোনালী ইতিহাস। রোববারের সেই রক্তক্ষয়ী ফাইনালে আলবিসেলেস্তেদের ১-০ গোলে হারিয়ে...
নিউ জার্সির স্টেডিয়ামে ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় ও দীর্ঘতম মহাযজ্ঞের অবসান ঘটল এক চরম নাট্যমঞ্চের মধ্য দিয়ে। বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের স্নায়ুক্ষয়ী লড়াইয়ে ১-০ গোলে গুঁড়িয়ে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর