নাচতে গিয়ে নৌকা থেকে পড়ে তরুণ নিখোঁজ

আপডেট : ০৪ আগস্ট ২০২৩, ১১:৫৩ পিএম

কুষ্টিয়ার বন্ধুদের সঙ্গে নৌকা ভ্রমণে গিয়ে নাচানাচির এক পর্যায়ে নদী পড়ে এক তরুণ নিখোঁজ রয়েছে। শুক্রবার সন্ধ্যা ছয়টার দিকে কুষ্টিয়া শহরের ইকো পার্ক সংলগ্ন গড়াই নদীতে এ দুর্ঘটনা ঘটে।

নিখোঁজ তরুণের নাম শুভ (১৮)। সে কুষ্টিয়া শহরতলীর চরমিলপাড়া এলাকার দুলালের ছেলে। শুভ লেদ কারখানায় শ্রমিকের কাজ করতো।

প্রত্যক্ষদর্শীরা জানান, শতাধিক মানুষ নিয়ে বালুটানা বড় নৌকায় বিকেলে গড়াই নদীতে নৌকাভ্রমণে যায়। মাঝ নদীতে নৌকার ওপরে নাচানাচি করার এক পযার্য়ে নৌকা থেকে ছয় জন নদীতে পড়ে যায়। তাদের মধ্যে পাঁচ জনকে উদ্ধার করা গেলেও শুভর কোনো খোঁজ পাওয়া যায়নি।

আরও পড়ুন: শ্যালিকাকে ধর্ষণে ব্যর্থ হয়ে দুই শিশুকে কুপিয়ে হত্যা

কুষ্টিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক, জানে আলম বলেন, উদ্ধারে ফায়ার সার্ভিসের সদস্যরা কাজ করছিল। খুলনা থেকে ডুবুরি দল আসছে। শনিবার সকাল থেকে উদ্ধার অভিযান আবারও চালানো হবে।


একাত্তর/এসি

কুষ্টিয়ার খোকসা উপজেলায় মাঝরাতে অতর্কিত হামলায় দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন একজন। প্রাথমিকভাবে পুলিশের ধারণা, মাদকের টাকা ভাগাভাগি নিয়ে এই ঘটনা ঘটেছে।
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের অপারেশন থিয়েটার (ওটি) থেকে সড়ক দুর্ঘটনার শিকার এক বৃদ্ধের বিচ্ছিন্ন পা গায়েব হয়ে যাওয়ার অভিযোগ উঠেছে।
কুষ্টিয়ার দৌলতপুরে পীর শামীম রেজা জাহাঙ্গীর ওরফে আব্দুর রহমান হত্যা মামলায় হাইকোর্ট থেকে জামিনে থাকা দুই আসামির জামিন নাকচ করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত।
দেশের তিনটি জেলায় আলদা সড়ক দুর্ঘটনায় নারী ও পথচারীসহ অন্তত আটজন নিহত হয়েছেন। শনিবার (২৩ মে) সকাল থেকে দুপুরের মধ্যে কুমিল্লা, যশোর ও কুষ্টিয়ায় এসব সড়ক দুর্ঘটনা ঘটে। এসব ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত...
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর