চাঁপাইনবাবগঞ্জে ট্রাকের ধাক্কায় একজন নিহত, আহত ছয়

আপডেট : ০৬ আগস্ট ২০২৩, ০৩:৫৪ পিএম

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় দ্রুতগতির ট্রাকের ধাক্কায় অটোরিকশার এক যাত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হন আরও ছয়জন।

রোববার সকালে উপজেলার ঝিলিম ইউনিয়নের আতাহার নাচোল সড়কের বুলনপুর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত সাদিকুল ইসলাম (৬৫) উপজেলার চর মোহনপুর চকপাড়া গ্রামের মৃত তাইনুস আলীর ছেলে।

image


আরও পড়ুন : নওগাঁয় ভটভটি উল্টে চালক নিহত, একজন আহত

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজ্জাদ হোসেন জানান, রোববার সকাল ৮টার দিকে সাদিকুল ইসলামসহ পাঁচ ব্যক্তি অটোরিকশা যোগে আমনুরা এলাকায় কাজে যাচ্ছিলেন। এসময় চাঁপাইনবাবগঞ্জগামী একটি দ্রুতগতির ট্রাক অটোরিকশাটিকে ধাক্কা দিলে সাদিকুল ঘটনাস্থলেই মারা যান। আহত পাঁচজনকে স্থানীয়রা উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে ভর্তি করে। আশংকাজনক দুজনকে পাঠানো হয়েছে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে।

তিনি আরও জানান, এ ঘটনায় ঘাতক ট্রাকটি আটক করা হলেও চালক পলাতক রয়েছেন। 


একাত্তর/পিএজে

উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) বিরুদ্ধে মানহানিকর বক্তব্য দেয়া ও শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার দুই ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রামদাসপুর সীমান্ত দিয়ে ছয়জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) তৎপরতায় তাদের প্রবেশ...
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে রাসায়নিক সার বিক্রি এবং অতিরিক্ত সার মজুত রাখার দায়ে এক ডিলারকে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে আমবাগান থেকে একটি সুটারগান, গুলি, হাসুয়া ও বোমা তৈরির বিপুল পরিমাণ সরঞ্জাম উদ্ধার করেছে র‍্যাবের অভিযানিক দল। 
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর