ঝালকাঠিতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

আপডেট : ০৭ আগস্ট ২০২৩, ০৫:৩৪ পিএম

ঝালকাঠির রাজাপুরে পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার বেলা ১১টার দিকে উপজেলার পুটিয়াখালী এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মরিয়ম বেগম (আড়াই বছর) মালয়েশিয়া প্রবাসী মো. মিজান হাওলাদারের মেয়ে।

শিশুর মা হাফিজা বেগম জানায়, সকালে ঘরে মরিয়মা ও তার চাচাতো বোন আনিশা খেলা করছিল। এসময় দুই শিশুই পুকুরের পানিতে পড়ে যায়। পরে স্থানীয়রা তাদের দেহ পানিতে ভাসতে দেখে হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক আনিশাকে প্রাথমিক চিকিৎসা দেন এবং মরিয়মকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন: রাজবাড়ীতে অজ্ঞাত গাড়ি চাপায় একজন নিহত

রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পুলক চন্দ্র রায় জানান, পরিবারের অভিযোগ না থাকায় লাশ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।


একাত্তর/আরএ

বরগুনা জেলা পরিষদের সদর ডাকবাংলোর তিনতলার দুটি কক্ষ থেকে এক নারী ও তার দুই শিশু কন্যার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩ জুন) বিকেল সাড়ে পাঁচটার দিকে খবর পেয়ে পুলিশ এসে কক্ষের দরজা ভেঙে মরদেহগুলো...
পিরোজপুরে মাত্র সাত দিনের ব্যবধানে একটি এলাকায় দুটি আলাদা হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। এর মধ্যে একই এলাকা থেকে আরও এক ব্যক্তি নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। পরপর এই জোড়া খুন ও নিখোঁজের ঘটনায় পুরো এলাকায়...
খুলনায় একটি মৎস্য ঘের থেকে এক যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত ওই যুবকের বুক ও মাথায় দুটি গুলির চিহ্ন রয়েছে। পুলিশের ধারণা, মাদকের কারবার ও এর বেচাকেনা নিয়ে প্রতিপক্ষের সঙ্গে...
চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকায় এক দিন নিখোঁজ থাকার পর এক গৃহশিক্ষকের বস্তাবন্দী মরদেহ ছাত্রের বাড়ি থেকে উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৯ মে) সকালে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল পেয়ে পৌর এলাকার...
পুলিশের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) থেকে পদোন্নতি পেয়ে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (গ্রেড-২) হলেন পুলিশের পাঁচ কর্মকর্তা।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং এ দেশের মানুষের স্বকীয়তার...
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে সম্প্রতি সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হওয়ায় হাসপাতালটি পরিদর্শন করেছেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও বিশিষ্ট ইউরোলজিস্ট অধ্যাপক ডা. মো. রফিকুল ইসলাম।
চাঁদপুর-৩ আসনে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অনুদান বিতরণে অনিয়মের অভিযোগ নিয়ে একাত্তর টেলিভিশনে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন আসনটির সংসদ সদস্য রাশেদা বেগম হীরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর