কেরাণীগঞ্জে ধর্ষণ মামলার দুই আসামি গ্রেপ্তার

আপডেট : ০৭ আগস্ট ২০২৩, ০৬:৫৪ পিএম

ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জ এলাকা থেকে চাঞ্চল্যকর ধর্ষণ মামলার আসামি আলাল ও আরিফকে গ্রেপ্তার করেছে র‌্যাব- ১০।

রোববার রাতে দক্ষিণ কেরাণীগঞ্জের ধর্মাসুর সোনাকান্দা রাস্তা ও সুন্দরবন কুরিয়ার ডিপো এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে র‌্যাব। 

ভিকটিম ওই নারী সংসারের অভাবের কারণে কাজের সন্ধানে দক্ষিণ কেরাণীগঞ্জের রাজেন্দ্রপুর এলাকায় এলে আসামিদের হাতে ধর্ষণের শিকার হন। জানা যায় ওই নারী রাজধানীর শ্যামপুর এলাকায় বসবাস করতেন।  

এ ঘটনায় ভিকটিম বাদী হয়ে অজ্ঞাতনাম ব্যক্তিদের বিরুদ্ধে দক্ষিণ কেরাণীগঞ্জ থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। খবর পেয়ে র‌্যাব এই ধর্ষণের সাথে জড়িতদের গ্রেপ্তার করতে ছায়া তদন্ত শুরু করে।

এরই ধারাবাহিকতায় রোববার রাতে র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল দক্ষিণ কেরাণীগঞ্জের ধর্মাসুর সোনাকান্দা রাস্তা ও সুন্দরবন কুরিয়ার ডিপো এলাকায় অভিযান পরিচালনা করে এই ধর্ষণ মামলার পলাতক আসামি মোঃ আলাল মিয়া (৪৮) ও মোঃ আরিফ মিয়া (৩৭) -কে গ্রেপ্তার করে। এসময় তাদের কাছ থেকে একটি মোবাইল ফোন ও কিছু টাকা উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে, গ্রেপ্তার আসামিরা এই ঘটনার সাথে তাদের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন।

গ্রেপ্তার আসামীদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে র‍্যাবের পক্ষ থেকে জানানো হয়।


একাত্তর/এআর

নাশকতা মামলায় কার্যক্রম নিষিদ্ধ সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি এডভোকেট খায়রুল কবির রুমেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 
চট্টগ্রামের রাউজান উপজেলার উড়কিরচর এলাকায় মোহাম্মদ করিম হত্যার ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। উদ্ধার করা হয়েছে দেশীয় এলজিসহ বিভিন্ন অস্ত্র।
সাভারের শাহীবাগের এক মাদ্রাসায় সাত বছর বয়সী এক শিশু শিক্ষার্থীকে টানা ছয় মাস ধরে বলাৎকার ও যৌন নির্যাতনের অভিযোগের চাঞ্চল্যকর মামলায় অভিযুক্ত শিক্ষকসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রাথমিক...
নারায়ণগঞ্জের ফতুল্লায় ১৭ বছরের এক মাদ্রাসাছাত্রকে ধর্ষণে অভিযোগ জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে ওই মাদ্রাসার শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। এর আগে স্থানীয়রা তাকে আটকে রাখে। সেখানে দোষ স্বীকার করলে...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অন্যায়, অত্যাচার, অসততা ও নিপীড়নের বিরুদ্ধে রুখে দাঁড়ানো এবং তা পরাজিত করাই দুর্গাপূজার মূল দর্শন। রোববার শারদীয় দুর্গোৎসব উপলক্ষে রমনা মন্দির...
ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হয়েছে গভীর শোকে। মহাসপ্তমীর সন্ধ্যায় কলকাতার চোরবাগান সার্বজনীন দুর্গোৎসবে অতিরিক্ত ভিড়, ভারী বৃষ্টি এবং মাইকে দেওয়া...
জীবনযাত্রার চড়া ব্যয় ও মূল্যস্ফীতির প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে পুরো ফ্রান্স। দেশজুড়ে শুরু হওয়া আন্দোলন আকস্মিক সহিংসতায় রূপ নেওয়ার পর রাজধানী প্যারিসের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও দোকানে ব্যাপক...
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেছেন, জিয়াউর রহমান ফাউন্ডেশন মানবকল্যাণ ও মানবসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর