কাভার্ডভ্যানের চাপায় মোটরসাইকেল চালক নিহত

আপডেট : ০৮ আগস্ট ২০২৩, ০৭:২৪ পিএম

শেরপুরের নালিতাবাড়ীতে চলন্ত কাভার্ডভ্যান চাপায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। 

মঙ্গলবার বিকেল পাঁচটার দিকে শহরের অদূরে চিতাখলা বাইপাস এলাকায় এ ঘটনা ঘটে। নিহত জাফর ইকবাল (২৮) উপজেলার উত্তর গড়কান্দা এলাকার নূর মোহাম্মদের ছেলে। 

নিহতের পরিবারের বরাতে পুলিশ জানায়, বিকেল পাঁচটার দিকে জাফর ইকবাল নিজের মোটরসাইকেলে করে শহরের গাজীর খামার টেম্পু স্ট্যান্ড থেকে শেরপুরের দিকে যাচ্ছিলেন, এসময় চিতাখলা বাইপাস এলাকায় পৌঁছালে নাকুগাঁও স্থলবন্দর মহাসড়ক দিয়ে নকলাগামী একটি কাভার্ডভ্যান তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই গুরুতর আহত হন জাফর ইকবাল। 

পরে দ্রুত স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জাফরকে মৃত ঘোষণা করেন।

নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক বলেন, দুর্ঘটনার পরপরই স্থানীয়দের সহযোগিতায় কাভার্ড ভ্যানটি আটক করা হয়েছে। তবে, কৌশলে পালিয়ে গেছে চালক। 

এ বিষয়ে পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।


একাত্তর/এআর

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় নিখোঁজ হওয়ার ১২ ঘণ্টা পর দুই শিশুর মরদেহ পুকুর থেকে উদ্ধার করা হয়েছে। 
আমার কুলে ছটফটাইয়া পুলাডা মইরা গেলো। আমার পুলাডারে তারা গাফিলতি করে মাইরা ফেলাইছে। আমি একজন দিনমজুর। সারা জীবন মজুরি করে যা কামাইছি সব পুলার পিছনে ঢালছি। পুলাডা ভালা ছাত্র আছিল… এহন আমার পুলাডারে...
শেরপুরের শ্রীবরদী উপজেলায় প্রায় ২৫০ মানুষের চলাচলের এক শতবর্ষী রাস্তা দেয়াল তুলে বন্ধ করে দেয়ার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। মঙ্গলবার দুপুরে, উপজেলার ভেলুয়া ইউনিয়নের কাউনেরচর...
শেরপুরে যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতনের মামলায় মো. সোহাগ মিয়া (২৯) নামে এক পুলিশ কনস্টেবলকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। 
সাভারের আমিনবাজারে এক রিকশা গ্যারেজের মালিককে পিটুনির প্রতিবাদ করায় এক পুলিশ কর্মকর্তাকে পিটিয়ে হত্যা করেছে একদল যুবক। এ সময় বাবাকে বাঁচাতে গিয়ে তার ছোট ছেলেও আহত হন।
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর