প্রেমিকের সাথে মিলে স্বামীকে হত্যা, স্ত্রী গ্রেপ্তার

আপডেট : ০৮ আগস্ট ২০২৩, ০৭:৩৬ পিএম

নোয়াখালীর সেনবাগে প্রেমিককে নিয়ে স্বামীকে কুপিয়ে হত্যার অভিযোগে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে এ ঘটনায় এখনও পলাতক রয়েছেন ওই প্রেমিক। 

মঙ্গলবার বিকেলে ওই নারীকে আদালতে হাজির করা হলে তিনি হত্যার দায় স্বীকার করে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। 

এর আগে, রোববার দিনগত রাত ৩টার দিকে উপজেলার ডুমুরুয়া ইউনিয়নের হরিণকাটা গ্রামে এ হত্যাকাণ্ড ঘটে। 

নিহত মো. মঈন উদ্দিন (৪৫) উপজেলার ডুমুরুয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের হরিণকাটা গ্রামের ফকির বাড়ির মৃত রুহুল আমিনের ছেলে। চট্টগ্রামের ধনিয়ালাপাড়া এলাকায় তিনি নিজের একটি রেস্তোরাঁ চালাতেন। গ্রেপ্তার নারীর নাম রজ্জবের নেছা রিনা (৩৫)। এ ঘটনায় অপর অভিযুক্ত মো. মাসুদ (৩৫) তার প্রেমিক। 

স্বীকারোক্তিতে রিনা জানান, তার স্বামী মঈন উদ্দিন ব্যবসার কাজে প্রায়ই চট্টগ্রাম শহরে থাকতেন। দুই-তিন বছর আগে তিনি পাশের বাড়ির মাসুদের সাথে বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েন। এ নিয়ে স্বামীর সাথে তার দাম্পত্য কলহ সৃষ্টি হয়। 

এর জেরে বছর খানেক আগে মঈন উদ্দিন রিনাকে ডিভোর্স দিলে তিনি বাবার বাড়িতে চলে যান। তবে তিন সন্তানের কথা ভেবে তাকে কিছুদিন আগে স্বামীর বাড়িতে ফিরিয়ে আনা হয়। 

এরপরও মাসুদের সাথে সম্পর্ক বজায় রাখায় মঈন উদ্দিনের সাথে মাসুদের বড় ধরনের শত্রুতা সৃষ্টি হয়। মাসুদ একাধিকবার মঈন উদ্দিনকে হত্যার হুমকি দেন। অবশেষে হত্যার তিন-চারদিন আগে এ নিয়ে পরিকল্পনা করেন রিনা ও মাসুদ। 

পরিকল্পনা অনুযায়ী, রোববার মঈন বাড়িতে এলে তাকে দুধের সাথে মিশিয়ে ১৪-১৫টি ঘুমের ওষুধ খাইয়ে অচেতন করে ফেলেন রিনা। রাত তিনটার দিকে তাকে ঘুমন্ত অবস্থায় বাড়ির উঠানে নিয়ে মাথায় কুপিয়ে হত্যা করেন রিনা ও মাসুদ। পরে বাড়ির উঠানে তাকে ফেলে রেখে ঘরে ঢুকে উল্টো নাটক সাজান স্ত্রী। 

আরও পড়ুন: কাভার্ডভ্যানের চাপায় মোটরসাইকেল চালক নিহত

সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন জানান, এ ঘটনায় নিহতের মা রাহেলা আক্তার বাদী হয়ে অজ্ঞাতনামা আসামি করে সেনবাগ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। তদন্তে নেমে পুলিশ ঘটনার ১৮ ঘণ্টার মধ্যে অভিযুক্ত স্ত্রীকে গ্রেপ্তার করে নোয়াখালী চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করে। 


একাত্তর/এসজে

নোয়াখালীতে বিশ্বকাপ ফুটবল খেলা দেখা নিয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়ার জেরে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
নোয়াখালীতে গ্যাস বিতরণ ব্যবস্থা ও গ্রাহক সেবা নিয়ে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে এক কিশোরীর জবানবন্দির ভিডিও ফাঁসের পর নোয়াখালীর হাতিয়ার জাহাজমারা পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ (আইসি) পরিদর্শক খোরশেদ আলমকে তাৎক্ষণিকভাবে প্রত্যাহার করে জেলা পুলিশ লাইন্সে...
নোয়াখালীর নানাবাড়িতে বেড়াতে এসে মাদক কারবারিদের হামলায় এক স্কুলছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত চারজন। খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে গাঁজা সেবনকারী ও হামলার মূল আসামিকে আটক করেছে। 
প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তার কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন বলেছেন, তারুণ্যের ক্ষমতায়ন মানেই বর্তমান সরকারের ক্ষমতায়ন। তরুণদের আকাঙ্ক্ষাকে ধারণ করে দেশে দক্ষ ও যোগ্য জনশক্তি গড়ে তুলতে...
দেশের কোনো পেট্রোল পাম্পে জ্বালানি তেলের সংকট নেই বলে জানিয়েছে পেট্রোল পাম্প মালিকদের সংগঠন বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন।
জাল টাকা সংক্রান্ত মামলার এক আসামি জামিনে মুক্ত হয়ে আদালতে হাজিরা দিতে এসে আবারও বিপুল পরিমাণ জাল টাকাসহ গ্রেপ্তার হয়েছেন। 
আগামী বছরের প্রথম দিকে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর