রোহিঙ্গা ক্যাম্পে আরসা সদস্যকে হত্যা

আপডেট : ১০ আগস্ট ২০২৩, ০১:০৭ পিএম

কক্সবাজারের উখিয়ার একটি রোহিঙ্গা ক্যাম্পে আরাকান স্যালভেশন আর্মির (আরসা) এক সদস্যকে ছুরি মেরে হত্যা করা হয়েছে। নিহত মুফতি জামাল দীর্ঘদিন থেকেই আরসার সক্রিয় সদস্য ছিলেন। 

বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টার দিকে ১১ নম্বর ক্যাম্পের ই ব্লকে এ হত্যাকাণ্ড ঘটানো হয় বলে জানিয়েছেন ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক অতিরিক্ত ডিআইজি আমির জাফর। 

তিনি বলেন, ‘তিন থেকে চারজন দুর্বৃত্ত মুফতি জামালকে ছুরি মারে। তাকে উদ্ধার করে ক্যাম্পের ফ্রেন্ডশিপ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’ 

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মোহাম্মদ আলী বলেন, মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডের বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে। 


একাত্তর/আরবি

কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে একটি লার্নিং সেন্টারের মাটির দেয়াল ধসে পাঁচ রোহিঙ্গা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এই ঘটনায় এখনও অন্তত ২০ জন শিক্ষার্থী নিখোঁজ রয়েছে বলে জানা গেছে।...
কক্সবাজারে একটি রোহিঙ্গা ক্যাম্পে আগুনের ঘটনা ঘটেছে। এতে এক শিশুর মৃত্যু হয়েছে বলে জানা গেছে। পুড়ে গেছে অন্তত ৭০টি শেড।
কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পের টয়লেট থেকে দুই নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ আগুনে পাঁচ শতাধিক বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। ঘটনাস্থল থেকে দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
রাজধানীর ভাটারা এলাকার নতুন বাজারে একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে একই পরিবারের শিশুসহ অন্তত তিনজন গুরুতর দগ্ধ হয়েছেন। দগ্ধদের উদ্ধার করে ঢাকার জাতীয় জাতীয়...
চাঁপাইনবাবগঞ্জে ভিজে থাকা লোহার মইয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-মেয়েসহ তিনজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) সকালে সদর উপজেলার বারঘোরিয়া ইউনিয়নের বাদুরতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর