রোহিঙ্গা ক্যাম্পে আগুন, শিশুর মৃত্যু, পুড়লো ৭০ শেড

আপডেট : ১৭ জানুয়ারি ২০২৫, ১০:১৪ এএম

কক্সবাজারে একটি রোহিঙ্গা ক্যাম্পে আগুনের ঘটনা ঘটেছে। এতে এক শিশুর মৃত্যু হয়েছে বলে জানা গেছে। পুড়ে গেছে অন্তত ৭০টি শেড।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) রাত ১১টার দিকে জেলার টেকনাফ উপজেলার মোচনী নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পে এই আগুনের ঘটনা ঘটে।

নিহত শিশুর নাম আয়েশা ছিদ্দিকা (৫)।  

রোহিঙ্গারা জানিয়েছে, হঠাৎ একটি শেড থেকে আগুনের সূত্রপাত হয়। পরে ফায়ার সার্ভিস ও স্থানীয়রা এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিস টেকনাফের স্টেশন অফিসার মুকুল কুমার নাথ জানান, আগুনের স্থায়িত্ব ছিলো ২০ মিনিটের মতো। কিন্তু টিন, বাঁশ আর প্লাস্টিকের শেড হওয়ায় মুহূর্তেই আগুন ছড়িয়ে যায়। এতে ৭০টি শেড পুড়ে গেছে। আগুন নিয়ন্ত্রণে দুটি ইউনিট কাজ করেছে।

একাত্তর/এসি
নেত্রকোণার কলমাকান্দায় একটি বাজারে আগুনের ঘটনা ঘটেছে। এতে পুড়ে গেছে অন্তত ছয়টি কাপড়ের দোকান। তবে আগুনের ঘটনায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা, বৈদ্যুতিক শর্ট সার্কিট...
কক্সবাজার সমুদ্রসৈকতের বালিয়াড়িতে সুগন্ধা পয়েন্ট থেকে সাইমন ব্রিজ পর্যন্ত সব ধরনের স্থাপনা নির্মাণকাজ আট সপ্তাহের জন্য বন্ধ রাখার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। একই সঙ্গে আদালত এ বিষয়ে রুল জারি করেছেন।
কক্সবাজার সমুদ্রসৈকতে গোসল করতে নেমে স্রোতের টানে ভেসে গিয়ে এক পর্যটকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও একজন নিখোঁজ রয়েছেন।
কক্সবাজারের টেকনাফে আলাদা যৌথ ও বিশেষ অভিযান চালিয়ে একটি বিদেশি জি-৩ রাইফেল, পাঁচ হাজার পিস ইয়াবাসহ আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও দেশীয় মদ উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড ও পুলিশ।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর