খালে মিলল ভাই-বোনসহ তিন শিশুর মরদেহ

আপডেট : ১০ আগস্ট ২০২৩, ০১:২৩ পিএম

কক্সবাজারের পেকুয়ায় খালের পানিতে পড়ে নিখোঁজ হয়েছিলেন ভাই-বোনসহ তিন শিশু। এর ১২ ঘণ্টারও বেশি সময় পরে তাদের মরদেহ উদ্ধার করা হয়েছে। 

বুধবার সন্ধ্যায় উজানটিয়া ইউনিয়নের ফেরাসিঙ্গা পাড়ায় খালের পানিতে ভেসে যায় ওই তিন শিশু। বৃহস্পতিবার সকালে একই খাল থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়েছে। 

নিহত শিশুরা হলো- স্থানীয় বাসিন্দা নুরুল আলমের সন্তান তাহিদা বেগম (১০) ও আমির হোছাইন (৭) এবং তাদেরই নিকটাত্মীয় ছাবের আহমদের সন্তান হুমাইরা বেগম (৮)।  

উজানটিয়া ইউনিয়নের চেয়ারম্যান তোফাজ্জল করিম বিষয়টি নিশ্চিত করেছেন।  

তিনি নিহত শিশুদের পরিবারের বরাত দিয়ে বলেন, বুধবার বিকেলে তিন শিশু বিহিন্দি জাল দিয়ে সাহেবখালী খালে মাছ ধরতে গিয়েছিল। সেখান থেকে পাশেই ফুফু বাড়িতে বেড়াতে যায়।

সন্ধ্যার দিকে বাড়ি ফেরার পথে সাহেবখালী খালে পড়ে তারা নিখোঁজ হয় বলে জানান ওই চেয়ারম্যান। এরপর খোঁজাখুঁজির এক পর্যায়ে সকাল ৭টার দিকে ওই খালেই তাদের মরদেহ ভেসে উঠে।  

আরও পড়ুন: রোহিঙ্গা ক্যাম্পে আরসা সদস্যকে হত্যা

ইউপি চেয়ারম্যান জানান, তিন শিশুর মরদেহ উদ্ধার করে দাফনের ব্যবস্থা করা হয়েছে।


একাত্তর/আরবি

কক্সবাজার সমুদ্রসৈকতের বালিয়াড়িতে সুগন্ধা পয়েন্ট থেকে সাইমন ব্রিজ পর্যন্ত সব ধরনের স্থাপনা নির্মাণকাজ আট সপ্তাহের জন্য বন্ধ রাখার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। একই সঙ্গে আদালত এ বিষয়ে রুল জারি করেছেন।
কক্সবাজার সমুদ্রসৈকতে গোসল করতে নেমে স্রোতের টানে ভেসে গিয়ে এক পর্যটকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও একজন নিখোঁজ রয়েছেন।
কক্সবাজারের টেকনাফে আলাদা যৌথ ও বিশেষ অভিযান চালিয়ে একটি বিদেশি জি-৩ রাইফেল, পাঁচ হাজার পিস ইয়াবাসহ আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও দেশীয় মদ উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড ও পুলিশ।
কক্সবাজারের টেকনাফে মিয়ানমার থেকে নাফ নদী পেরিয়ে বাংলাদেশে অবৈধভাবে প্রবেশের পর বিপুল পরিমাণ ইয়াবাসহ মিয়ানমারের দুই নাগরিককে আটক করেছে র‍্যাব-১৫। 
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর