ওরসে যাওয়ার পথে ট্রেনের ধাক্কায় নিহত বেড়ে চার

আপডেট : ১১ আগস্ট ২০২৩, ০৫:২৯ পিএম

ব্রাহ্মণবাড়িয়ার জেলার আখাউড়ায় খরমপুর কেল্লা শহীদের মাজারে ওরসে আসা আরও দুই ভক্তের মরদেহ উদ্ধার করেছেন ফায়ার সার্ভিসের সদস্যরা। এ নিয়ে নিহতের সংখ্যা বেড়ে চারজনে দাঁড়িয়েছে।

শুক্রবার দুপুরে ঢাকা-সিলেট রেলপথের খরমপুর তিতাস নদীর ২ নম্বর সেতুর নিচ থেকে মরদেহ দু'টি উদ্ধার করা হয়। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।   

আখাউড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুল ইসলাম বলেন, শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত আরও দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে নিহতের সংখ্যা চারজনে দাঁড়িয়েছে। 

এর আগে, বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে অসংখ্য ভক্ত রেললাইন দিয়ে হেঁটে খরমপুর মাজারে যাচ্ছিলেন। এ সময় সিলেট থেকে ছেড়ে আসা পারাবত এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় দুইজন সেতু থেকে নদীতে ছিটকে পড়ে নিহত হয়। এছাড়া কয়েকজন সেতু থেকে নদীতে ঝাঁপ দেয়।

আরও পড়ুন: সিরিয়ায় আইএসের হামলায় ২৩ সেনা নিহত

খবর পেয়ে রাতেই আখাউড়া ফায়ার সার্ভিসের একটি ইউনিট প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে নদী থেকে দুইটি মরদেহ উদ্ধার করে। পরে শুক্রবার দুপুরে সেতুর নিচ থেকে আরও দুইজনের মরদেহ উদ্ধার করা হয়।


একাত্তর/আরবিএস 

ব্রাহ্মণবাড়িয়ায় অজ্ঞাত একটি গাড়ির ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শনিবার (২৬ সেপ্টেম্বর) ভোররাত তিনটার দিকে সদর উপজেলার রামরাইল বাজার এলাকায় কুমিল্লা-সিলেট মহাসড়কে এই সড়ক দুর্ঘটনা ঘটে।
ব্রাহ্মণবাড়িয়ার কসবা পৌর এলাকায় জলাতঙ্ক প্রতিরোধে পথকুকুর ও বিড়ালকে গণহারে টিকা দেওয়া হয়েছে। 
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার সীমান্ত এলাকার শূন্যরেখা থেকে এক নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় দুই হত্যা মামলার আসামি মো. ইদ্রিস আলীকে (৩৫) গ্রেপ্তার করেছে ইমিগ্রেশন পুলিশ। 
রাষ্ট্রায়ত্ত দুই বড় বাণিজ্যিক ব্যাংক জনতা ব্যাংক পিএলসি এবং রূপালী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করেছে সরকার। সোমবার, অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান...
সারাদেশে উৎসবমুখর পরিবেশে উদযাপিত শারদীয় দুর্গোৎসবে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানাতে এবং পূজামণ্ডপ দেখতে ঢাকার বাইরে সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই দিনে তিনি দেশের তিন...
রাশিয়ার নজিরবিহীন ও ভয়াবহ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলার মুখে পড়েছে ইউক্রেন। মাসের পর মাস ধরে চলা এই সংঘাতের মধ্যে এটি রাশিয়ার অন্যতম বৃহৎ বিমান হামলা, যার ফলে দেশটির অন্তত পাঁচ...
জীবনযাত্রার চরম ব্যয়বৃদ্ধি ও আয়ের তুলনায় নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে পুরো ফ্রান্সজুড়ে ছড়িয়ে পড়া তীব্র গণবিক্ষোভ ও নজিরবিহীন লুটপাটের পর দেশের আইনশৃঙ্খলা ফিরিয়ে আনতে কিছু অঞ্চলে সান্ধ্য আইন...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর