কুষ্টিয়ায় ট্রাক ও পাখিভ্যানের সংঘর্ষে নারীর মৃত্যু

আপডেট : ১২ আগস্ট ২০২৩, ১০:১৩ পিএম

কুষ্টিয়ায় ট্রাক ও পাখিভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক নারী নিহত হয়েছেন।

শনিবার বেলা সাড়ে ১২টার দিকে কুষ্টিয়া-মেহেরপুর আঞ্চলিক মহাসড়কের মিরপুর পৌরসভার তালতলা মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত জেসমিন (৩০) কুষ্টিয়া দৌলতপুর উপজেলার গাংনী কুয়াতলা এলাকার লিপুর স্ত্রী।

স্থানীয়রা জানায়, মেহেরপুর থেকে একটি দ্রুতগামী ট্রাক কুষ্টিয়ার দিকে যাচ্ছিল এবং অপরদিক থেকে একটি পাখিভ্যান তিনজন যাত্রী নিয়ে গাংনীর দিকে যাচ্ছিল। মিরপুর পৌরসভার তালতলা নামক স্থানে পৌঁছালে ট্রাক ও ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই জেসমিন নিহত হন এবং ভ্যানের চালকসহ আরও দুই ভ্যানযাত্রী আহত হন। আহতদের উদ্ধার করে মিরপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আরও পড়ুন: রূপগঞ্জে সিকিউরিটি সার্ভিসের চলন্ত মাইক্রোবাসে আগুন

ঘটনার সত্যতা নিশ্চিত করে মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, দুর্ঘটনা ঘটানো ট্রাকটিকে জব্দ করা হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হয়েছে।


একাত্তর/জো

বগুড়ার শাজাহানপুরে মাইক্রোবাস ও ভুট্টাবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও সাতজন।
হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলায় তিনটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিন যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন গুরুতর আহত হয়েছেন।
‎কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় একটি যাত্রীবাহী বাস ও গরুভর্তি পিকআপের মুখোমুখি সংঘর্ষে অন্তত তিনজন নিহত হয়েছেন।
মানিকগঞ্জের সাটুরিয়ায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে অন্তত তিনজন নিহত হয়েছেন।
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর