রামপাল বিদ্যুৎকেন্দ্রের কয়লা নিয়ে মোংলায় ভিড়লো জাহাজ

আপডেট : ১৩ আগস্ট ২০২৩, ০২:৩০ পিএম

ইন্দোনেশিয়া থেকে রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্রের আমদানী করা কয়লা নিয়ে আসা জাহাজ এম ভি বসুন্ধরা ইমপ্রেস মোংলা বন্দরে ভিড়েছে। ফলে কয়লা সংকটে বন্ধ থাকা বিদ্যুৎকেন্দ্রটি শিগগিরই আবারও উৎপাদনে যাচ্ছে। 

রোববার বেলা পৌনে ১১টার দিকে কয়লাবাহী জাহাজটি বন্দরের পশুর চ্যানেলের হাড়বাড়ীয়ার ১২নম্বর অ্যাংকোরেজে ভিড়ে। 

জাহাজটির স্থানীয় শিপিং এজেন্ট 'টগি শিপিং এন্ড লজিস্টিক লিমিটেড'র খুলনার সহকারী ব্যবস্থাপক খন্দকার রিয়াজুল হক বলেন, রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্রের জন্য মোট ৪৯ হাজার ৭০০ মেট্টিক টন কয়লা নিয়ে গত ২৪ জুলাই ইন্দোনেশিয়া থেকে ছেড়ে আসে এম ভি বসুন্ধরা ইমপ্রেস। এরপর গত ৫ আগষ্ট জাহাজটি চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছালে সেখানে ১৮ হাজার মেট্রিক টন কয়লা খালাস করে রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রে আনা হয়। বাকী ৩১ হাজার ৭০০ মেট্রিক টন কয়লা নিয়ে জাহাজটি রোববার মোংলা বন্দরের হাড়বাড়ীয়ায় এসে পৌঁছেছে। সেখান থেকে লাইটারেজ (নৌযান-কার্গো, কোস্টার) করে রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রে নেয়া হচ্ছে এ কয়লা। 

image

আরও পড়ুন: বসতভিটা নিয়ে বিরোধে ভাইকে পিটিয়ে হত্যার অভিযোগ

রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্রের উপ-মহাব্যবস্থাপক মো: আনোয়ার উল আজিম বলেন, রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্রের জন্য আমদানী করা কয়লা রোববার মোংলা বন্দরে এসে পৌঁছেছে। এখন সেখান থেকে কয়লা খালাস ও পরিবহণ করে বিদ্যুৎকেন্দ্রে আনা হচ্ছে। এর আগে গত ৫ আগষ্ট চট্টগ্রাম বন্দরে খালাস হওয়া ১৮ হাজার মেট্রিক টন কয়লার পুরোটাই এ বিদ্যুৎকেন্দ্রে এসে পৌঁছেছে। তবে সম্পূর্ণ কয়লা কেন্দ্রে এসে পৌঁছানোর দুই/একদিনের মধ্যেই ফের বিদ্যুৎ উৎপাদন শুরু হবে রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্রে। 

১৩২০ মেগাওয়াটের সুপার ক্রিটিক্যাল প্রযুক্তি সমৃদ্ধ রামপাল মৈত্রী সুপার থার্মাল পাওয়ার প্রজেক্টের ৬৬০ মেগাওয়াটের প্রথম ইউনিট বাণিজ্যিকভাবে উৎপাদনে যায় গত বছরের ১৭ ডিসেম্বর।  


একাত্তর/আরবিএস  

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলামের নাম, সিল ও স্বাক্ষর জাল করে বিভিন্ন দপ্তরে বেআইনি তদবির বাণিজ্যের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।...
সুন্দরবনে কোস্টগার্ডের সঙ্গে দুই দিনব্যাপী শ্বাসরুদ্ধকর বন্দুকযুদ্ধের পর কুখ্যাত ‘দুলাভাই বাহিনী’র প্রধানসহ দুই ডাকাতকে আটক করা হয়েছে। এই অভিযানে অপর এক ডাকাত নিহত হয়েছেন। অভিযানস্থল থেকে উদ্ধার...
সুন্দরবনে চোরা হরিণ শিকারিদের পাতা ফাঁদে আটকে পড়া বাঘটি উদ্ধার করেছে বনবিভাগ। 
মোংলায় বজ্রপাতে বিএনপি নেতার মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) দুপুরে নিজ বাড়ির পুকুরে মাছ ধরার সময় বজ্রপাতে ঘটনাস্থলে নিহত হন তিনি।
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর