তরুণীকে যৌনপল্লীতে বিক্রির মূলহোতা গ্রেপ্তার

আপডেট : ১৪ আগস্ট ২০২৩, ০২:৫৮ পিএম

শেরপুরের শ্রীবরদীতে এক তরুণীকে বিয়ের প্রলোভন দেখিয়ে বাড়ি থেকে এনে জামালপুর যৌনপল্লীতে বিক্রির ঘটনার মূলহোতা লোকমান মিয়াকে গ্রেপ্তার করে র‌্যাব-১৪।

রোববার রাজধানীর বিমানবন্দর দক্ষিণখান এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত লোকমান শেরপুর সদরের চরশেরপুর নিজপাড়া গ্রামের ইসমাঈল হোসেন ওরফে ডাইয়ার ছেলে।

র‌্যাব জানায়, তরুণীর বাবা-মা ঢাকায় একটি পোশাক কারখানায় কাজ করেন। কিছুদিন আগে তাদের মেয়ের সাথে লোকমান মিয়ার সুসম্পর্ক গড়ে উঠে। এরপর গত ২০ জুন ওই তরুণীকে বিয়ের প্রলোভন দেখিয়ে শ্রীবরদীর দক্ষিণ লঙ্গরপাড়া এলাকা থেকে নিয়ে জামালপুরের যৌনপল্লীতে বিক্রি করে দেন তিনি। 

র‌্যাব-১৪ জামালপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামান জানান, পরে তরুণীর মায়ের অভিযোগের প্রেক্ষিতে তথ্যপ্রযুক্তির সহায়তায় ভুক্তভোগীকে উদ্ধার করে শ্রীবরদী থানা পুলিশ। আত্মগোপনে থাকা মূলহোতাকে ধরতে গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে রাজধানীর বিমানবন্দর দক্ষিণখান এলাকা থেকে লোকমানকে গ্রেপ্তার করে র‌্যাবের একটি দল।

আরও পড়ুন: তরুণীকে জোরপূর্বক ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগে বাবা গ্রেপ্তার

এর আগে, ৯ আগস্ট ভুক্তভোগী তরুণীর মা বাদি হয়ে শ্রীবরদী থানায় একটি অভিযোগ দায়ের করলে গভীর রাতেই ভুক্তভোগী তরুণীকে উদ্ধার করে র‍্যাব এবং ১০ আগস্ট বিকেলে আদালতে তার জবানবন্দি নেয়া হয়।


একাত্তর/জো

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় নিখোঁজ হওয়ার ১২ ঘণ্টা পর দুই শিশুর মরদেহ পুকুর থেকে উদ্ধার করা হয়েছে। 
আমার কুলে ছটফটাইয়া পুলাডা মইরা গেলো। আমার পুলাডারে তারা গাফিলতি করে মাইরা ফেলাইছে। আমি একজন দিনমজুর। সারা জীবন মজুরি করে যা কামাইছি সব পুলার পিছনে ঢালছি। পুলাডা ভালা ছাত্র আছিল… এহন আমার পুলাডারে...
শেরপুরের শ্রীবরদী উপজেলায় প্রায় ২৫০ মানুষের চলাচলের এক শতবর্ষী রাস্তা দেয়াল তুলে বন্ধ করে দেয়ার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। মঙ্গলবার দুপুরে, উপজেলার ভেলুয়া ইউনিয়নের কাউনেরচর...
শেরপুরে যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতনের মামলায় মো. সোহাগ মিয়া (২৯) নামে এক পুলিশ কনস্টেবলকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। 
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর