বগুড়ায় রাস্তার পাশে মিললো মৃত হাতি

আপডেট : ১৫ আগস্ট ২০২৩, ০৭:৩০ পিএম

বগুড়া সদরে রাতের আঁধারে রাস্তার পাশে একটি হাতির মরদেহ পাওয়া গেছে। হাতির মালিক বা মাহুতকেও পাওয়া যায়নি।

মঙ্গলবার সকালে সদর উপজেলার নামুজা ইউনিয়নের বগারপাড়া ৪ নম্বর ওয়ার্ডের শোলাগাড়ী মোড়ে হাতির মরদেহ পাওয়া যায়।

পুলিশ জানিয়েছে, স্ত্রী হাতিটির মালিক বান্দরবান এলাকার আসগর আলী নামে এক ব্যক্তি। হাতিটির বয়স ৭০ থেকে ৮০ বছর। বগুড়ার নামুজা এলাকার এনামুল নামে এক ব্যক্তি হাতিটির মাহুত হিসেবে কাজ করতেন। হাতিটি বগুড়াসহ বিভিন্ন জেলায় সার্কাস ও অনুষ্ঠানে ব্যবহার করা হতো। এ ছাড়াও হাতিটিকে নিয়ে বিভিন্ন এলাকায় ঘুরে দোকান, যানবাহন ও মানুষের কাছে টাকা তুলতেন মাহুত এনামুল।

স্থানীয় ইউপি সদস্য রুবেল হোসেন বলেন, ‘সকাল বেলা দুপচাঁচিয়া সড়কে শোলাগাড়ী মোড়ে সকাল বেলা স্থানীয়রা হাতির মরদেহ দেখতে পায়। তাদের কাছে জানতে পেরে ঘটনাস্থলে যাই। পরে পুলিশ, বনবিভাগকে খবর দেয়া হয়। ধারণা করা হচ্ছে রাতের বেলায় মৃত হাতিটিকে গাড়িতে করে নিয়ে এখানে ফেলে রেখে গেছে।

সদর থানা পুলিশ জানায়, হাতির আসল মালিক আসগরের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয়েছে। তবে তাকে এখনও পাওয়া যায়নি। মহাস্থানগড় এলাকার মমতাজ নামে আসগরের এক ভাতিজা বসবাস করেন। তার কাছ থেকে জানা গেছে, হাতিটিকে অনুষ্ঠানে ভাড়া হিসেবে নিয়ে যাওয়া হয়েছিল।

এর আগে থেকেই হাতিটি অসুস্থ ছিল। গতকাল ট্রাকে করে হাতিটিকে নিয়ে আসা হচ্ছিলো।

সদর থানান উপপরিদর্শক (এসআই) জাহিদ হাসান বলেন, হাতিটির বয়স অনেক। অসুস্থও ছিলো। হাতির মাহুত ও মালিকের ভাতিজাকে ডাকা হয়েছে। ঘটনাস্থলে বন বিভাগের কর্মকর্তারা আছেন। তাদের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

 

একাত্তর/কেএসএইচ

বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
ঢাকা থেকে কুড়িগ্রামগামী আন্তঃনগর ‘কুড়িগ্রাম এক্সপ্রেস’ ট্রেনে এক নারী যাত্রীকে ধর্ষণের অভিযোগ ওঠার পর ট্রেনের নিরাপত্তার দায়িত্বে থাকা চার পুলিশ সদস্যকে প্রত্যাহার করে পাকশী রেলওয়ে পুলিশ লাইনে...
বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে ‘ভুল চিকিৎসায়’ রোগীর মৃত্যুর অভিযোগকে কেন্দ্র করে রোগীর স্বজন ও ইন্টার্ন চিকিৎসকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুই পক্ষের অন্তত ১২ জন...
চুরির মিথ্যা অপবাদে নির্মমভাবে পিটিয়ে ও পায়ের রগ কেটে হত্যা করা হয়েছে দুই সন্তানের জনক শামীমকে। তার মৃত্যুতে কান্না আর আহাজারিতে ভারী হয়ে উঠেছে বগুড়ার নামুজা ইউনিয়নের চৌমহনী গ্রাম।
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর