মেহেরপুরে পাগলা কুকুরের কামড়ে অর্ধশতাধিক আহত

আপডেট : ১৬ আগস্ট ২০২৩, ০৩:১৯ পিএম

মেহেরপুর সদর উপজেলার দুইটি গ্রামে পাগলা কুকুরের কামড়ে অর্ধশতাধিক মানুষ আহত হয়েছেন। এর মধ্যে বুধবার সকাল থেকে ওই কুকুরের কামড়ে আহত হয়েছেন ২৮ জন। 

আহতদের মধ্যে নারী ও শিশুরাও রয়েছেন। তাদের অনেককেই মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

হাসপাতাল সূত্রে জানা গেছে, আমঝুপি ও চাঁদবিল গ্রাম থেকে কুকুরে কামড়ানো অর্ধশতাধিক মানুষ হাসপাতালে এসেছেন। তাদেরকে জলাতঙ্ক রোগের টিকা দেয়া হয়েছে। 

এছাড়াও তাদেরকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে অপারেশন থিয়েটারে নেয়া হয়েছে।

আরও পড়ুন: নওগাঁয় জামায়াতের সাবেক আমিরসহ গ্ৰেপ্তার দুই

মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. জমির মো. হাসিবুস সাত্তার বলেন, হাসপাতালে পর্যাপ্ত পরিমাণ টিকা রয়েছে। কাউকে কুকুরে কামড় দিলে তাকে দ্রুত হাসপাতালে নিয়ে আসতে হবে। টিকা না দিলে জলাতঙ্ক রোগ দেখা দেবে। তেমনটা হলে কিছুতেই মৃত্যু ঠেকানো যাবে না।


একাত্তর/এসজে 

মেহেরপুরে একটি পুকুরে বিষ ঢেলে মাছ নিধন করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। সোমবার (৩১ আগস্ট) দিবাগত রাতে জেলার গাংনী উপজেলার মিনাপাড়া গ্রামে দুর্বৃত্তরা এ ঘটনা ঘটিয়েছে বলে ধারণা করছেন স্থানীয়রা। 
মেহেরপুরের গাংনী উপজেলার কাজিপুর ডিগ্রি কলেজে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বিএ ও বিএসএস প্রথম বর্ষের ইংরেজি পরীক্ষায় বই দেখে লেখার ভিডিও ধারণ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন দুই সাংবাদিক। পরীক্ষার্থী ও...
তালাক দেওয়ার জেরে মেহেরপুর শহরে এক কলেজছাত্রীর ওপর নৃশংস হামলা চালিয়েছে তার সাবেক স্বামী।  ধারালো অস্ত্রের কোপে ওই ছাত্রীর ডান হাত বিচ্ছিন্ন হয়ে গেছে। এ সময় মেয়েকে বাঁচাতে গেলে কুপিয়ে মারাত্মক...
মেহেরপুর শহরের জনপ্রিয় তিন খাদ্য প্রস্তুতকারী ও বিক্রয় প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে মোট ৭০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও জেলা নিরাপদ খাদ্য অধিদপ্তর। খাদ্যে নিষিদ্ধ...
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর