কলাপাড়ায় ঝুঁকিতে আড়াই কিলোমিটার বাঁধ, আতঙ্কে ৩০ গ্রাম

আপডেট : ১৮ আগস্ট ২০২৩, ১২:৩৭ পিএম

পটুয়াখালীর কলাপাড়ার রাবনাবাদ, সোনাতলা ও টিয়াখালী নদীর ঢেউয়ের তোড়ে পাঁচটি ইউনিয়নের আড়াই কিলোমিটার বেড়িবাঁধ ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। উপজেলা প্রশাসন কিংবা পানি উন্নয়ন  বোর্ড ভাঙা বাঁধ সংস্কারে কোনো উদ্যোগ গ্রহণ না করায় আতঙ্কে আছেন ৩০ গ্রামের মানুষ।  

এদিকে, শুক্রবার অমাবস্যার জোয়ারের প্রভাবে নদী ও সাগরের পানির উচ্চতা বেড়ে যাওয়ায় ভাঙা বেড়িবাঁধে নতুন করে ভাঙ্গন শুরু হয়েছে। 

রাবনাবাদ নদীর ঢেউয়ের তোড়ে গত এক সপ্তাহ ধরে দেবপুর বেড়িবাঁধের করমজাতলা অংশের ২৩৮ মিটার বাঁধ স্ল্যাবসহ ধ্বসে পড়েছে। প্রতিদিনই বাঁধের বিভিন্ন অংশ ভেঙ্গে পড়ছে। এতে উদ্বিগ্ন হয়ে পড়েছেন ধানখালী ও চম্পাপুর ইউনিয়নের ১০ গ্রামের মানুষ।

চম্পাপুর ইউপি চেয়ারম্যান বাবুল মৃধা জানান, দেবপুর বেড়িবাঁধের করমজাতলা অংশটি গত কয়েক বছর ধরেই ভাঙ্গা অবস্থা রয়েছে। এ বাঁধের দেবপুর অংশের কিছু এলাকা গত বছর মেরামত করা হলেও এই অংশটি থেকে গেছে অরক্ষিত।  

এ কারণে গত সপ্তাহে নিম্নচাপের প্রভাব শুরু হওয়ার পর থেকে বাঁধের বিভিন্ন অংশ ভেঙ্গে পড়ছে। বিষয়টি পানি উন্নয়ন বোর্ডকে জানানো হয়েছে। কিন্তু এলাকার মানুষের উদ্বেগ-উৎকণ্ঠা কমেনি। বর্ষাকাল চলে গেলেও এখনও বাঁধ নির্মাণে কোনো কার্যকর উদ্যোগ নেয়া হয়নি। 

ধানখালী ইউপি চেয়ারম্যান শাহজাদা পারভেজ টিনু জানান, এ বছর বর্ষা মৌসুম শুরুর পরই টিয়াখালী নদীর ভাঙ্গনে হাফেজ প্যাদা বাঁধের বিভিন্ন অংশ নদীতে ধ্বসে পড়েছে।  

মিঠাগঞ্জ ইউপি চেয়ারম্যান মেজবাহ উদ্দিন খান দুলাল জানান, মিঠাগঞ্জ বেড়িবাঁধের ১০০ মিটার বাঁধ সোনাতলা নদীর স্রোতে স্ল্যাবসহ ধ্বসে পড়েছে।  এতে আতঙ্কিত হয়ে পড়েছেন সাত গ্রামের মানুষ। পানি উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলীসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এ ভাঙ্গা বাঁধ পরিদর্শন করে গেলেও এখনো কাজ শুরু হয়নি। 

একই অবস্থা কলাপাড়ার নীলগঞ্জ ইউনিয়নের গইয়াতলা বেড়িবাঁধের। গত এক সপ্তাহেরও বেশি সময় ধরে এ বাঁধের প্রায় ৩০০ মিটার  নদী গর্ভে ভেঙ্গে পড়লেও, এই বেড়িবাঁধটির জরুরি সংস্কারে এখনো কোনো উদ্যোগ নেয়া হয়নি। কৃষিনির্ভর এই নীলগঞ্জের মানুষ ফসল হারানোর আশঙ্কায় এখন উদ্বিগ্ন রয়েছে।

আরও পড়ুন: ডিমের বাজারে স্বস্তি ফেরার আভাস

কলাপাড়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী খালেদ বিন ওয়ালীদ জানান, কলাপাড়ার ৩২০ কিলোমিটার বেড়িবাঁধের আড়াই কিলোমিটার বাঁধ চরম ঝুঁকিতে রয়েছে। বিষয়টি তারা লিখিতভাবে জানানোর পর বরিশাল বিভাগীয় ঊর্ধ্বতন কর্মকর্তারা সরজমিনে ঘুরে দেখেছেন। 

তিনি বলেন, এ ভাঙ্গা বাঁধগুলো জরুরি সংস্কারে প্রকল্প জমা দেওয়া হয়েছে। বর্ষা মৌসুম শেষে তারা কাজ শুরু করতে পারবেন বলে আশা করছেন। 


একাত্তর/এসজে

পটুয়াখালীতে বাসের ধাক্কায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল আটটার দিকে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের সদর উপজেলার বল্লভপুর ধলুগাজীর মোড় এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে।
এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পটুয়াখালীর রাঙ্গাবালীতে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১৪ জন আহত হয়েছেন। 
পটুয়াখালীর দশমিনায় একটি আইফোন কেনার টাকার জন্য দেড় বছরের নিজ শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে এক বাবার বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত বাবা আত্মগোপনে থাকলেও বিক্রি হওয়া...
পটুয়াখালীর গলাচিপা প্রেস ক্লাবের নতুন কমিটি গঠিত হয়েছে। এতে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন প্রেসক্লাবটির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও ‘দৈনিক জনকণ্ঠ’-এর স্টাফ রিপোর্টার প্রবীণ সাংবাদিক শংকর লাল দাশ।...
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর