সিলেটে ইন্টার্ন চিকিৎসকের কর্মবিরতি প্রত্যাহার

আপডেট : ২৩ আগস্ট ২০২৩, ০৩:১৫ পিএম

প্রায় চল্লিশ ঘণ্টা পর কর্মবিরতি প্রত্যাহার করলেন সিলেট ওসমানী মেডিকেল কলেজ (সিওমেক) হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা। হাসপাতাল কর্তৃপক্ষের সাথে দ্বিতীয় দফা বৈঠক শেষে বুধবার দুপুর দেড়টার দিকে কর্মবিরতি প্রত্যাহারের ঘোষণা দেন ইন্টার্ন চিকিৎসক পরিষদের নেতারা।

সিওমেক হাসপাতাল ইন্টার্ন চিকিৎসক পরিষদের সাধারণ সম্পাদক সীমান্ত মজুমদার জানান, কর্তৃপক্ষ কর্মক্ষেত্রে নিরাপত্তা ঢেলে সাজানোর বিভিন্ন পদক্ষেপ বাস্তবায়নের আশ্বাস দেওয়ায় ও রোগীদের সেবার কথা বিবেচনায় কর্মবিরতি প্রত্যাহার করা হয়েছে।

পাশাপাশি রোগীর সাথে একজনের বেশি স্বজন সংশ্লিষ্ট ওয়ার্ডে প্রবেশ না করার বিষয়ে পদক্ষেপ গ্রহণের বিষয়টি নিশ্চিত করতে প্রশাসনের প্রতি অনুরোধ জানিয়েছেন ইন্টার্ন চিকিৎসকরা।

এর আগে, সোমবার রাতে রোগীর মৃত্যুকে কেন্দ্র করে স্বজনদের দ্বারা হাসপাতাল ভাঙচুর ও হুমকির প্রতিবাদে লাগাতার কর্মবিরতি কর্মসূচি শুরু করে সিওমেক হাসপাতাল ইন্টার্ন চিকিৎসক পরিষদ।

ওই ঘটনার পর ভাঙচুর ও হুমকির অভিযোগে চারজনকে গ্রেপ্তার করে পুলিশ।

পরে মঙ্গলবার দুপুরে একদফা ও বুধবার দুপুরে দ্বিতীয় দফা বৈঠকে বসে হাসপাতাল কর্তৃপক্ষ ও ইন্টার্ন চিকিৎসক পরিষদ। 

সিওমেকের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মাহবুবুর আলম ভূঁইয়া জানান, হাসপাতালের শৃঙ্খলা বিধানে আনসার ও পুলিশসহ নিরাপত্তার দায়িত্বে নিয়োজিতদের আরও কার্যকরী ভূমিকা পালনে সচেষ্ট করার জন্য চেষ্টা করা হচ্ছে। তারা এখন থেকে শক্ত অবস্থানে থাকবেন। কেউ ঝামেলা করার চেষ্টা করলেই তাদের পুলিশের হাতে তুলে দেয়া হবে। 


একাত্তর/জো

নানা আলোচনা ও বিতর্কের পর অবশেষে সিলেটের বিয়ানীবাজারে সোনাই নদীতে অনুষ্ঠিত হলো বহুল প্রতীক্ষিত ঐতিহ্যবাহী নৌকাবাইচ। ‘তৌহিদি জনতা’র ব্যানারে একটি পক্ষের বাধার মুখেও স্থানীয় প্রশাসনের উদ্যোগে এই...
সিলেটের গ্রামীণ সড়ক যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে প্রায় পাঁচ হাজার ৩০০ কোটি টাকার একটি নতুন প্রকল্প হাতে নিচ্ছে সরকার। একই সঙ্গে সিলেট নগরের দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনে চার হাজার কোটি টাকার আরও একটি...
সিলেটের তেলবাহী ট্রাঙ্কলরি ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ চারজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও চারজন।
সিলেটের দক্ষিণ সুরমার সিলামে হযরত শাহ তৈয়ব ছয়লানি (রহ.) মাজার ও মসজিদ পরিচালনা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে পুলিশসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন।
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর