নীলফামারীতে বাসচাপায় শ্রমিক নিহত

আপডেট : ৩১ আগস্ট ২০২৩, ০১:২১ পিএম

নীলফামারীর সৈয়দপুরে নৈশকোচের চাপায়  পাট গুদামের এক শ্রমিক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার সকাল ৬টার দিকে উপজেলার রংপুর-দিনাজপুর বাইপাস সড়কের ধলাগাছ  মতির মোড়ে এই দুর্ঘটনা ঘটে।

নিহত শামসুল হক (৫২) সৈয়দপুরের পপুলার জুট মিলের শ্রমিক। তার বাড়ী বোতলাগাড়ি ইউনিয়নের দক্ষিণ সোনাখুলী বড়বাড়ি এলাকায়।

এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শীরা জানান, শামসুল হক ওই সময় নিজ বাড়ি থেকে বাইসাইকেলযোগে কর্মস্থলের দিকে যাচ্ছিলেন। পথে ধলাগাছ মতির মোড় এলাকায় পৌঁছালে পেছন থেকে ঢাকা থেকে ছেড়ে আসা ঠাকুরগাঁওগামী  শ্যামলী পরিবহনের একটি বাস তাকে ধাক্কা দেয়। এসময় একটি দোকানঘরের সাথে চাপা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

তারাগঞ্জ হাইওয়ে  থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব মোরশেদ জানান, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। বাসচালক পলাতক রয়েছে। তবে বাসটি জব্দ করা হয়েছে।  

নীলফামারীতে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ভিকটিমের পরিবারের দাবি, যৌতুকের দাবিতে তাকে নির্যাতনের পর শ্বাসরোধে হত্যা করেছে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন। এমন অভিযোগ এনে নিহতের বাবা বাদি হয়ে...
নীলফামারীতে তিস্তা নদীর পানি কমে বিপদসীমার নিচে নেমে এসেছে। বৃহস্পতিবার (৬ আগস্ট) সকাল থেকে নীলফামারীর ডিমলায় অবস্থিত তিস্তা ব্যারাজের ডালিয়া পয়েন্টে নদীর পানি বিপদসীমার সাত সেন্টিমিটার নিচ...
নীলফামারীর ডোমারে পানির তীব্র চাপে হরিডারা নদীর একটি স্লুইসগেট ধসে পড়েছে। এতে একটি বসতবাড়ির অর্ধেক অংশ নদীগর্ভে বিলীন হয়ে গেছে। পাশাপাশি পানি নিয়ন্ত্রণ ব্যবস্থা ভেঙে পড়ায় কয়েক শত বিঘা...
দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের বন্যা পরিস্থিতির কোথাও উন্নতি হয়েছে, আবার কোথাও নতুন করে নদীর পানি বাড়ছে। নীলফামারীতে তিস্তা নদী এবং সুনামগঞ্জের নদ-নদীর পানি কমতে শুরু করায় উপকূলীয় ও নিম্নাঞ্চলের...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর