নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল খালে, তিন ভাই নিহত

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২৩, ০৩:৪৪ পিএম

নোয়াখালীতে নিয়ন্ত্রণ হারানো একটি মোটরসাইকেল গাছে ধাক্কা লেগে খালে পড়ে তিন জন নিহত হয়েছেন। তাদের মধ্যে দুই জন ঘটনাস্থলে এবং একজন হাসপাতালে নেওয়ার পথে মারা যান।

সোমবার সকাল সোয়া ১০টার দিকে জেলার বেগমগঞ্জ উপজেলার কাদিরপুর ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ডের ঘাটলা হাসান হুজুরের মাদরাসা সংলগ্ন এলাকায় এ সড়ক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, উপজেলার কাদিরপুর ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ডের ঘাটলা গ্রামের সর্দার বাড়ির আব্দুল দাইয়ানের ছেলে আরাফাত হোসেন শুভ (২২) ও তার ছোট ভাই মোহাম্মদ হৃদয় (১৮) এবং তাদের জ্যাঠাতো ভাই একই বাড়ির মো. কামাল হোসেনের ছেলে মো. জাহেদ (১৮)।   

কাদিরপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. সালাহ উদ্দিন ও স্থানীয় ইউপি সদস্য জাকির হোসেন জানান, সকালে তারা মোটরসাইকেল নিয়ে বের হয়। ওই এলাকায় পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সঙ্গে ধাক্কা খেয়ে খালে পড়ে যায়। এতে ঘটনাস্থলে দুই ভাই জাহিদ হোসেন (মোটর সাইকেলচালক) ও হৃদয় হোসেন বাবু (আরোহী) মারা যায়। পরে শুভকে উদ্ধার করে প্রথমে উপজেলার চৌমুহনী বাজারের লাইফ কেয়ার হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়ার পথে  তার মৃত্যু হয়। 

বেগমগঞ্জ থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসএসআই) মো. রফিকুল ইসলাম বলেন, এ বিষয়ে দুর্ঘটনাকবলিতদের পরিবার থানায় কিছু জানায়নি। 

একাত্তর/এসি
মেহেরপুর শহরে একটি যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ অন্তত ১৩ জন আহত হয়েছেন।
নোয়াখালীতে বিশ্বকাপ ফুটবল খেলা দেখা নিয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়ার জেরে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
মানিকগঞ্জের শিবালয়ে ঢাকা-আরিচা মহাসড়কে বেপরোয়া গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে ‘সেলফি পরিবহনের’ একটি যাত্রীবাহী বাস সড়কের পাশের খালে পড়ে গেছে। এতে বাসের এক যাত্রী নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আহত হয়েছেন...
দেশের পাঁচ জেলায় গত ২৪ ঘণ্টায় আলাদা সড়ক দুর্ঘটনা এবং কারখানার গর্তে পড়ে তিন এইচএসসি পরীক্ষার্থীসহ অন্তত ৯ জন নিহত হয়েছেন। এর মধ্যে নরসিংদীতে দুই এইচএসসি পরীক্ষার্থী, নীলফামারীতে এক পরীক্ষার্থীসহ...
ভারতের জাতীয় প্রতিযোগিতামূলক পরীক্ষা নিট-এর প্রশ্নপত্র ফাঁস ও শিক্ষা সংস্কারের দাবিতে উত্তাল আন্দোলনের মধ্যে অনশনরত বিশিষ্ট সমাজকর্মী সোনম ওয়াংচুকের সঙ্গে হাসপাতালে বৈঠক করেছেন কেন্দ্রীয় মন্ত্রীরা।...
দেশের টেক্সটাইল বা বস্ত্র খাতের বিদ্যমান নানা সমস্যা দ্রুত সমাধানের লক্ষে অর্থ উপদেষ্টা ও বাণিজ্যমন্ত্রীর সমন্বয়ে উচ্চপর্যায়ের একটি কমিটি গঠন করে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর