নারায়ণগঞ্জে আগুনে দগ্ধ হয়ে এক র‌্যাব সদস্যের মৃত্যু

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২৩, ০৭:২৯ পিএম

নারায়ণগঞ্জের নিতাইগঞ্জে একটি ফ্লাটে আগুন লেগে এক র‍্যাব সদস্য মারা গেছেন। এছাড়া একজন নারী দগ্ধ হয়েছেন। বুধবার দিনগত রাত তিনটার দিকে এ ঘটনা ঘটে।

আগুনে দগ্ধ হয়ে নিহত র‌্যাব সদস্যের নাম অভিজিৎ সিং। আহত নারীর নাম টুম্পা রানী।

তাদের আহত অবস্থায় ঢাকা শেখ হাসিনা বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় অভিজিৎ সিং মারা যান। অভিজিৎ সিংয়ের ৯০ শতাংশ এবং টুম্পা রানীর ৭০ শতাংশ পুড়ে গেছে।

পুলিশ ও র‌্যাব জানায়, নগরীর নিতাইগঞ্জ এলাকার ফজলুল হকের বাড়ির তৃতীয় তলার ভাড়াটিয়া টুম্পা রানী। টুম্পা অভিজিৎ সিংয়ের নিকটাত্মীয়। সেই সুবাদে অভিজিত টুম্পা রানীর বাসায় গিয়েছিলেন। রাতে বাসায় আগুন লেগে দুজন দগ্ধ হয়।

আশেপাশের লোকজন তাদের উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে যায়। এরপর খবর পেয়ে র‌্যাব তাদের ঢাকায় শেখ হাসিনা বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটে ভর্তি করে।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক ফখরুদ্দিন জানান, আগুনের খবর পেয়ে তাদের একটি দল ঘটনাস্থলে যায়। তবে কীভাবে আগুন লেগেছে তা বোঝা যাচ্ছে না। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

র‌্যাব ১১ এর সিও লে. কর্নেল তানভীর মাহমুদ পাশা জানান, র‌্যাব সদস্য অভিজিৎ সিং ছুটিতে ছিলেন। নৌ বাহিনী থেকে তাকে র‍্যাবে বদলি করা হয়েছে। কী কারণে আগুন লেগেছে তা তদন্তের পর বলা যাবে।

একাত্তর/পিএজে/কেএসএইচ
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার কনফিডেন্স সল্ট লিমিটেড কারখানায় আগুনে ঘটনায় অগ্নিদগ্ধ দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।
খুলনার সিটি মেডিকেল কলেজ ও হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
টাঙ্গাইলের গোপালপুর ও ভূঞাপুর উপজেলার দুই গ্রামের সংঘর্ষে একজন নিহত হওয়ার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসন ১৪৪ ধারা জারি করলেও তা উপেক্ষা করে আবারও দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে পাল্টাপাল্টি হামলা,...
খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতাল ভবনের তৃতীয় তলায় ভোরে এক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (২০ মে) ভোর ছয়টার দিকে এই আগুন লাগার ঘটনা ঘটে। মুহূর্তের মধ্যে হাসপাতালজুড়ে রোগী এবং তাদের পরিজনদের মধ্যে...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর