খুমেকে আগুন, এক ঘণ্টায় নিয়ন্ত্রণ, ধোঁয়ায় অসুস্থ পাঁচ

আপডেট : ২০ মে ২০২৬, ১১:২৯ এএম

খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতাল ভবনের তৃতীয় তলায় ভোরে এক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (২০ মে) ভোর ছয়টার দিকে এই আগুন লাগার ঘটনা ঘটে। মুহূর্তের মধ্যে হাসপাতালজুড়ে রোগী এবং তাদের পরিজনদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় আতঙ্কে তাড়াহুড়ো করে ভবন থেকে নামতে গিয়ে কয়েকজন আহত হয়েছেন।

এছাড়া আগুনের ধোঁয়ায় হাসপাতালের চার কর্মী ও ফায়ার সার্ভিসের এক সদস্য গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। অসুস্থ ব্যক্তিরা হলেন— হাসপাতালের স্টাফ সাইদুর রহমান, সিনিয়র স্টাফ নার্স নওরিন, দিপালী ও শারমিন এবং ফায়ার সার্ভিসের সদস্য তৌহিদ। তাদের সবাইকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

হাসপাতাল কর্তৃপক্ষ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, আগুনের তীব্রতা ও ধোঁয়া দ্রুত ছড়িয়ে পড়ায় পোস্ট অপারেটিভ রুমের মুমূর্ষু রোগীসহ আইসিইউতে ভর্তি থাকা রোগীদের দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা হাসপাতালের নার্সদের উদ্ধার করেন।

অগ্নিকাণ্ডের খবর পেয়ে প্রথমে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট আগুন নির্বাপণের কাজ শুরু করে। ফায়ার সার্ভিসের সদস্যরা জানান, ভবনের সব গেট তালাবদ্ধ থাকায় তারা তালা ভেঙে ভেতরে প্রবেশ করেন। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক সরকার মাসুদ আহমেদ বলেন, ভোর ছয়টার দিকে তারা অগ্নিকাণ্ডের খবর পান। এরপর নগরীর বিভিন্ন স্থান থেকে ফায়ার সার্ভিসের মোট সাতটি ইউনিট প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে হাসপাতালের স্টোর রুম ও অপারেশন থিয়েটার পুরোপুরি ভস্মীভূত হয়েছে।

রোগী ও তাদের স্বজনরা জানান, ভোরে যখন আগুন লাগে, তখন হাসপাতালের বেশিরভাগ মানুষ ঘুমন্ত অবস্থায় ছিলেন। আগুনে স্টোর রুমটি পুরোপুরি পুড়ে গেছে। হাসপাতাল কর্তৃপক্ষের প্রাথমিক ধারণা, স্টোর রুম থেকেই আগুনের সূত্রপাত হতে পারে।

খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. হোসেন আলী জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শর্ট সার্কিট অথবা এসি বিস্ফোরণ থেকে আগুনের সূত্রপাত হতে পারে। তবে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে তদন্তের পর।

একাত্তর/এসি
গাজীপুরের কালিয়াকৈরের সফিপুরে অবস্থিত ‘ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস লিমিটেড’-এর কারখানায় লাগা আগুন ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটের প্রায় পৌনে দুই ঘণ্টার আপ্রাণ চেষ্টায় পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে।...
গাজীপুরের কালিয়াকৈরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসে আগুন লেগেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট
কক্সবাজারে ছুটির আনন্দ নিমেষেই বিষাদ! পরিবারের সবাইকে নিয়ে আনন্দময় ছুটি কাটাতে ঢাকা থেকে কক্সবাজারে গিয়েছিলেন মো. আশিকুল ইসলাম। সাথে ছিলেন তাঁর স্ত্রী ইসরাত জাহান মালিহা, শ্যালিকা লায়লা জাহান...
কক্সবাজারের উখিয়া উপজেলার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন একটি রিসোর্টে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। মেরিন ড্রাইভ সড়ক ঘেঁষা কাঠ ও বাঁশের তৈরি টুপটুপ রিসোর্টে লাগা এই আগুনে পুড়ে এখন পর্যন্ত ১০ জন...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
বোন জামাই ঘরে তোলার আনন্দঘন মুহূর্ত যে এভাবে রক্তক্ষয়ী ট্র্যাজেডিতে রূপ নেবে, তা হয়তো লুদরপুর গ্রামের কেউ ঘুণাক্ষরেও ভাবেনি! ছোট বোনের বিয়ের দাওয়াত নাকি দেয়া হয়নি সময়মতো, শুধুমাত্র এই সামান্য ‘জিদ’...
নিজেদের মধ্যকার অভ্যন্তরীণ কোন্দল ও ব্যর্থতা ঢাকতেই বিরোধী দল আন্দোলনের নামে রাজপথে নতুন নাটক শুরু করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, দেশ যখন নানা...
ভোটার তালিকা সংশোধনে অনিয়মের অভিযোগে ভারতের রাজধানী দিল্লির কনট প্লেসে ‘লেহরা দো তিরঙ্গা’ বা জাতীয় পতাকা পদযাত্রার পরিকল্পনা করার দায়ে গ্রেপ্তার হওয়া কাকরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর