র‌্যাবের ওপর হামলা করে হাতকড়া, পিস্তলসহ আসামি ছিনতাই

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২৩, ০৯:২২ পিএম

নারায়ণগঞ্জে র‌্যাবের ওপর হামলা চালিয়ে হাতকড়া পড়া অবস্থায় উদ্ধার হওয়া পিস্তলসহ এক আসামিকে ছিনিয়ে নিয়েছে একদল সন্ত্রাসী। এসময় র‌্যাবের চার সদস্য আহত হয়েছেন। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার রাতে উপজেলার ভুলতা ইউনিয়নের টেলাপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। 

ছিনিয়ে নেওয়া ওই আসামির নাম হানজালা। তিনি জেলার রূপগঞ্জে ছাত্রলীগ নেতা রাকিব হত্যা মামলার অন্যতম আসামি ও স্থানীয় হানজালা বাহিনীর প্রধান। হানজালা ভুলতা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি।

আহতরা হলেন- র‍্যাব সদস্য হাবিলদার মুসফিকুর রহমান, কর্পোরাল আফজাল হোসেন,  এএসআই পাপেল বড়ুয়া ও কন্সটেবল তুষার আহম্মেদ বাপ্পি।

মামলার বরাত দিয়ে রূপগঞ্জ থানার ওসি (তদন্ত) আতাউর রহমান জানান, বৃহস্পতিবার রাতে র‌্যাব হানজালাকে বিদেশি পিস্তলসহ টেলাপাড়া এলাকা থেকে গ্রেপ্তার করে। এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে তার বাহিনীর লোকেরা দেশীয় অস্ত্র নিয়ে র‍্যাবের ওপর হামলা চালায়। এসময় তারা হাতকড়া পড়া অবস্থায় এবং উদ্ধার হওয়া পিস্তলসহ হানজালাকে ছিনিয়ে নেয়। র‍্যাবের আহত সদস্যদের  রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।

তিনি জানান, শুক্রবার বিকালে র‍্যাব -১ এর ডিএডি সুবেদার শুক্কুর আলী বাদি হয়ে রূপগঞ্জ থানায় হানজালাকে প্রধান আসামিকে করে ২৭ জনের নামে এবং অজ্ঞাত আরও ২২০ জনকে আসামি করে মামলা দায়ের করেছেন।

একাত্তর/এসি
নারায়ণগঞ্জের রূপগঞ্জে নিখোঁজ হওয়ার পাঁচ দিন অতিবাহিত হলেও এখনো সন্ধান মেলেনি বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরী ছাইবা আক্তারের (১৬)। গত ৯ জুলাই দুপুরে উপজেলার কাঞ্চন পৌরসভার কাঞ্চন দক্ষিণ বাজার সানলাইট সিনেমা...
নারায়ণগঞ্জের রূপগঞ্জে সিআইডি পরিচয়ে এক যুবককে অপহরণের চেষ্টার সময় চার পুলিশ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।
নারায়ণগঞ্জের রূপগঞ্জে দাবি করা পাঁচ লাখ টাকা চাঁদা না পেয়ে একটি ইটভাটায় হামলা, ব্যাপক ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। সোমবার (১৮ মে) রাতে উপজেলার বিরাবো এলাকায় এই ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জের রূপগঞ্জে এশিয়ান হাইওয়ে (বাইপাস) ও ঢাকা-সিলেট মহাসড়কে চার লেনে উন্নীতকরণের কাজ চলমান থাকায় এবারের ঈদে যাত্রী ও পশুবাহী যানবাহন চরম ভোগান্তিতে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। গাজীপুরের ভোগড়া...
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর