পদ্মায় বিলীন কাঞ্চনপুর ইউনিয়নের তেরোটি মৌজার ১২টি

আপডেট : ০৪ জুলাই ২০২১, ১১:১৬ এএম

পদ্মার পানি বাড়ায় গত ১৫ দিনের নদীভাঙনে পদ্মায় বিলীন হয়েছে মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের অর্ধশতাধিক বসতবাড়ি ও ফসলি জমি। হুমকির মুখে রয়েছে শিক্ষাপ্রতিষ্ঠান, বাজার, পাকা সড়কসহ বহু স্থাপনা। ভাঙন আতঙ্কে দিন কাটাচ্ছেন নদী তীরবর্তী মানুষ। 

এ বছর ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে পদ্মায় প্রথম ভাঙন শুরু হয়। পরে নদীর পানি বৃদ্ধির সঙ্গে সঙ্গে তীব্র হয় ভাঙনও। অব্যাহত ভাঙনে অনেকের মাথা গোঁজার ঠাই বিলীন হয়েছে। ক্ষতিগ্রস্তরা আশ্রয় নিয়েছেন অন্যের বাড়ি কিংবা উঁচু স্থানে। নিরাপদ আশ্রয়ের খোঁজে অনেকেই ছেড়েছেন গ্রাম।

image


আরও পড়ুন: চুয়াডাঙ্গায় ২৪ ঘণ্টায় ১২ মৃত্যু

স্থানীয় বাসিন্দাদের সাথে কথা বলে জানা যায়, তারা কোন ত্রাণ সহায়তা চান না। তাদের দাবি শুধু বাপ-দাদার ভিটা বাঁচাতে ভাঙন ঠেকানো। 

কাঞ্চনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইউনুছ উদ্দিন গাজী জানান, পদ্মার অব্যাহত ভাঙনে ইউনিয়নের ১৩টি মৌজার ১২টিই এখন নদীতে বিলীন। বর্ষার শুরুতেই এবার কুশিয়ারচর এলাকায় তীব্র ভাঙন দেখা দিয়েছে। দ্রুত ভাঙন রোধে ব্যবস্থা না নিলে এলাকা রক্ষা করা যাবে না। তিনি পদ্মার ভাঙন রোধে স্থায়ী বেড়িবাঁধ নির্মাণের দাবি জানান।

মানিকগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. মাঈন উদ্দিন জানান, ভাঙনকবলিত এলাকা ঘুরে দেখে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে আড়াইশ মিটার এলাকায় জিও ব্যাগ ফেলা হচ্ছে। বাকি অংশেও কাজ করা প্রয়োজন। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। বরাদ্দ পেলেই কাজ করা হবে বলে আশ্বাস দেন তিনি। 


একাত্তর/এসজে 

উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও অতিবৃষ্টিতে পদ্মার পানি বৃদ্ধি পাওয়ায় মানিকগঞ্জের পাটুরিয়া লঞ্চঘাটের সংযোগ সড়ক তলিয়ে গেছে। এতে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের প্রায় ২১টি জেলার যাতায়াতকারী হাজারো যাত্রী চরম...
মানিকগঞ্জের শিবালয়ে ঢাকা-আরিচা মহাসড়কে বেপরোয়া গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে ‘সেলফি পরিবহনের’ একটি যাত্রীবাহী বাস সড়কের পাশের খালে পড়ে গেছে। এতে বাসের এক যাত্রী নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আহত হয়েছেন...
দেশের আলাদা দুটি জেলায় মায়ের ওপর সন্তানের নিষ্ঠুরতার দুটি লোমহর্ষক ঘটনা ঘটেছে। মানিকগঞ্জের হরিরামপুরে মেয়ের বটির কোপে এক বৃদ্ধা মা খুন হয়েছেন। অন্যদিকে লক্ষ্মীপুর সদরে সম্পত্তির জন্য ওড়না পেঁচিয়ে...
মানিকগঞ্জের পারিবারিক ও জমি সংক্রান্ত বিরোধের জেরে ভাবি ও দেড় বছর বয়সী ভাতিজাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে ছোট ভাইয়ের বিরুদ্ধে। এ ঘটনায় বাধা দিতে গিয়ে গুরুতর জখম হয়েছেন...
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর