অপহরণের পর শিশু হত্যা, তিনজনের ফাঁসির রায়

আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২৩, ০১:২৬ পিএম

রাজবাড়ীতে অপহরণের পর চতুর্থ শ্রেণীর ছাত্র রিফাদ (১২) হত্যায় তিন আসামীকে মৃত্যুদণ্ডের রায় শুনিয়েছে আদালত, পাশাপাশি আসামীদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। 

বুধবার বেলা সাড়ে ১১ টার সময় রাজবাড়ী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক মোঃ সাব্বির ফয়েজ এ রায় দেন। রায় প্রদাণের সময় আসামীরা আদালতে উপস্থিত ছিলেন। দন্ডপ্রাপ্ত আসামীরা হলেন, রাজবাড়ী জেলা শহরের সজ্জনকান্দা এলাকার রঞ্জিত কুমারের ছেলে রক্রিম, একই এলাকার দুলালের ছেলে রাসেল ও মিজানপুর ইউনিয়নের চরনারায়নপুর এলাকার আব্দুল মালেকের ছেলে রনি।

আদালত ও মামলা সূত্রে জানা যায়, ২০১৩ সালের ৬ নভেম্বর দুপুরে স্কুল থেকে ফেরার পথে সজ্জনকান্দা এলাকার প্রবাসী মোক্তার মণ্ডলের ছেলে শিশু রিফাদকে অপহরণ করে আসামীরা। এরপর ১৫ লক্ষ টাকা মুক্তিপণ চাওয়া হয়। মুক্তিপণ না পেয়ে গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধে হত্যার পর সজ্জনকান্দা এলাকার ভৈরব শীলের টয়লেটের ট্যাঙ্কিতে শিশুটির মরদেহ লুকিয়ে রাখেন তারা। 

এ ঘটনায় পুলিশ ফোন নম্বরের সূত্র ধরে আসামীদের গ্রেপ্তার করলে তদের দেয়া তথ্য অনুযায়ি ওই বছরের ৯ নভেম্বর শিশু রিফাদের মরদেহ উদ্ধার করা হয়। 

রাজবাড়ীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের পাবলিক প্রসিকিউটর এ্যাডভোকেট সাইফুল ইসলাম বলেন, শিশু রিফাদকে অপহরণের পর নির্মমভাবে হত্যা করেছে সন্ত্রাসীরা। দীর্ঘ শুনানী শেষে বিচারক রায় প্রদান করেছেন। এ রায়ে বিচারপ্রার্থী সঠিক বিচার পেয়েছে। 

একাত্তর/এআর
রাজবাড়ী শহরের কাপড় বাজারে ব্যবসায়িক দ্বন্দ্বের জেরে পুলিশের সামনে এক নারী উদ্যোক্তার ওপর হামলা, কিল-ঘুষি ও লাথি মারার ঘটনা ঘটেছে। এ ঘটনায় মামলা দায়েরের পর মধ্যরাতে অভিযান চালিয়ে পুলিশ তিনজনকে...
বগুড়ার আলোচিত হাফেজ রাকিবুল হাসান হৃদয় হত্যা মামলায় দুই আসামিকে মৃত্যুদণ্ড এবং তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে যাবজ্জীবন সাজার প্রত্যেক আসামিকে ৫০ হাজার টাকা করে জরিমানা করা...
জামালপুর সদর উপজেলার রশিদপুরে বহুল এক নারীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় দায়ের করা আলোচিত মামলায় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্যসহ তিন আসামিকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আদালত। একই সঙ্গে তাদের যাবজ্জীবন...
রাজবাড়ীতে ৩০ পিস ইয়াবাসহ ইউনিয়ন পরিষদের (ইউপি) সংরক্ষিত দুই নারী সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। 
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর