রাজবাড়ী জেলার বিভিন্ন এলাকা থেকে হারিয়ে যাওয়া মোবাইল ফোনের সাধারণ ডায়েরির (জিডি) সূত্র ধরে উদ্ধার করা ৪৬টি মোবাইল প্রকৃত মালিকদের কাছে ফিরিয়ে দিয়েছে জেলা পুলিশ।
বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় জেলা পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে এক সাংবাদিক সম্মেলনে এসব মোবাইল প্রকৃত মালিকদের হাতে তুলে দেন রাজবাড়ীর পুলিশ সুপার জি. এম. আবুল কালাম আজাদ।
পুলিশ সুপার বলেন, প্রান্তিক মানুষের মোবাইলগুলো উদ্ধারের যে কাজটি আমরা করি, এটি আমরা খুব আবেগ দিয়ে করি। আমরা খুব মন দিয়ে কাজটি করি। কারণ হচ্ছে, মোবাইল হারিয়ে যাওয়ার পরে তাদের ভেতরে যে মানসিক কষ্টটা হয়, তারপর আমরা অনেক কষ্ট করে মোবাইল উদ্ধার করে যখন তাদের হাতে তা তুলে দিতে পারি, তখন তাদের মুখের হাসি আমাদেরকে সত্যিকার অর্থে কাজে অনুপ্রাণিত করে।
সাংবাদিক সম্মেলনে রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. সালাহউদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) রেজাউল করিম, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল ইফতেখারুজ্জামানসহ জেলা পুলিশের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
নরসিংদীতে দুইজনের মরদেহ উদ্ধার