নরসিংদীতে দুইজনের মরদেহ উদ্ধার

আপডেট : ০৫ অক্টোবর ২০২৩, ০৪:৩৪ পিএম

নরসিংদীর মাধবদীতে পৃথক জায়গায় থেকে এক গৃহবধূ ও এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার পৌর শহরের ৫নং ওয়ার্ডের বিরামপুর ও নুরালাপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের নিজ বাসা থেকে গৃহবধূ এবং এক ব্যক্তির উদ্ধার করে পুলিশ।

নিহতরা হলেন, উত্তর বিরামপুর মহল্লার মৃত হালিম ড্রাইভারের বাড়ির ভাড়াটিয়া মুন্না (১৮) ও কালিবাড়ি এলাকার প্রবাসী জুবায়েরের স্ত্রী রিয়া মণি দাস (১৮)।

স্থানীয়রা জানান, চলতি বছরের এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে অকৃতকার্য হয় মুন্না। এ নিয়ে তিনি মনক্ষুণ্ন ছিলেন। সকালে মুন্নার মা রুমের দরজা ধাক্কা দিলে ছেলে দরজা না খুললে তার সন্দেহ হয়। পরে পেছনের জানালা দিয়ে মুন্নার দেহ মেঝেতে পড়ে থাকতে দেখা যায়। সংবাদ পেয়ে মরদেহ উদ্ধার করে পুলিশ।

অপরদিকে এক সন্তানের জননী রিয়া মণির রুমে তার ঝুলন্ত মরদেহ পাওয়া যায়। রিয়ার পরিবারের দাবি তার শাশুড়ি ও ননদ তাকে নির্যাতন করতেন।

মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুজ্জামান জানান, মরদেহ দুটো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।

একাত্তর/আরএ
পঞ্চগড় সদর উপজেলার ঐতিহাসিক মহারাজার দিঘি থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ সময় নিহতের হাতে একটি চিরকুট পাওয়া গেছে। 
বিকেলেও সহকর্মীদের সঙ্গে হাসিখুশি সময় কাটিয়েছেন পটুয়াখালীর গলাচিপার উলানিয়া হাট স্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষক দীপা রানী দাস (৫১)। কিন্তু সেই বিকেলের রেশ কাটতে না কাটতেই গভীর রাতে শ্বশুরবাড়ি...
নরসিংদী পুকুরে গোসল করতে নেমে ডুবে গিয়ে একই পরিবারের তিন শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (৪ জুলাই) দুপুরে জেলার মনোহরদী উপজেলার খিদিরপুর ইউনিয়নের চর আহমদপুর গ্রামে এই ঘটনা ঘটে।
নরসিংদীতে এইচএসসির বাংলা প্রথমপত্র পরীক্ষায় ভুলবশত ২০২৫ সালের প্রশ্নপত্র বিতরণের ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে দুই শিক্ষককে সাময়িকভাবে প্রত্যাহার করা হয়েছে।
পাবনার হিমাইতপুরে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের জন্মস্থানের বসতবাড়ি ও আশপাশের জমি নির্বিঘ্নে পরিচালনা নিশ্চিতের দাবিতে প্রধানমন্ত্রী বরাবর লিখিত আবেদন জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী।
জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও সম্পদ বিবরণীতে তথ্য গোপনের দায়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় টেকনাফ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জাফর আহমেদকে সাত বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে...
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় অপহরণের ২৪ ঘণ্টার মধ্যে সাত বছর বয়সী এক কন্যাশিশুকে উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় জড়িত অপহরণ চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। একই সঙ্গে অপহরণের কাজে ব্যবহৃত একটি...
কীভাবে একটি বাংলাদেশি জাতির জন্ম হয়েছে, ইতিহাস পর্যালোচনা করলেই তা স্পষ্ট হয়ে ওঠে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেছেন, গোটা জাতি যখন রাজনৈতিক দিকনির্দেশনাহীন হয়ে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর