পুলিশ-বিএনপি সংঘর্ষে রণক্ষেত্র নারায়ণগঞ্জ, আহত ২০

আপডেট : ৩১ অক্টোবর ২০২৩, ০২:২৯ পিএম

বিএনপির ডাকা টানা তিনদিনের অবরোধের প্রথম দিনে নারায়ণগঞ্জের ঢাকা-সিলেট মহাসড়কের আড়াইহাজারে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। রণক্ষেত্রে পরিণত হয়েছে পুরো এলাকা। এতে পুলিশসহ আহত হয়েছে অন্তত ২০ জন। গ্রেপ্তার করা হয়েছে দুইজনকে।   

মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার পাঁচরুখী এলাকায় বিক্ষোভ করে কেন্দ্রীয় বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদের সমর্থিত নেতাকর্মীরা। তারা টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে। 

এসময় স্থানীয় যুবলীগ ও ছাত্রলীগের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

পরে খবর পেয়ে আড়াইহাজার, রূপগঞ্জ থানা পুলিশ ও জেলা ডিবি পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করলে ফের সংঘর্ষ বাধে। 

পুলিশের টিয়ারশেল নিক্ষেপ। ইমেজ- একাত্তর।

পুলিশকে লক্ষ্যে করে বিএনপি নেতাকর্মীরা ইটপাটকেল ও ককটেল নিক্ষেপ করে। এসময় অগ্নিসংযোগ করার পাশাপাশি তারা একাধিক যানবাহন ভাঙচুর করা হয়েছে।

পুলিশও তাদের ছত্রভঙ্গ করতে কয়েকশ রাউন্ড রাবার বুলেট ও টিয়ারশেল নিক্ষেপ করে। ইটপাটকেলের আঘাতে আহত হন আড়াইহাজার থানার ও ওসি (তদন্ত) হুমায়ুন কবির মোল্লা, কনস্টেবল মতিন, মাছুমসহ বিএনপির ২০ নেতাকর্মী।  

আহতদের নেয়া হয়েছে হাসপাতালে। ইমেজ- একাত্তর।

নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার আমির খসরু বলেন, নারায়ণগঞ্জ জেলা পুলিশের বেশ কয়েকজন সদস্যকে তারা আহত করেছেন। তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। 

তিনি আরও বলেন, এখানে অনেকগুলো গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে। আমরা অতিরিক্ত পুলিশ মোতায়েন করেছিল। এখন যান চলাচল স্বাভাবিক রয়েছে। 

এ সহিংসতার সাথে যারা জড়িত এবং যারা পুলিশের ওপর হামলা করেছে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান এ কর্মকর্তা।   

আরবিএস  
নারায়ণগঞ্জের রূপগঞ্জে নিখোঁজ হওয়ার পাঁচ দিন অতিবাহিত হলেও এখনো সন্ধান মেলেনি বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরী ছাইবা আক্তারের (১৬)। গত ৯ জুলাই দুপুরে উপজেলার কাঞ্চন পৌরসভার কাঞ্চন দক্ষিণ বাজার সানলাইট সিনেমা...
নারায়ণগঞ্জের সোনারগাঁ ও বন্দরে আলাদা দুটি ডাকাতির ঘটনায় ডাকাত দলের দুই সর্দারসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁয়ের মেঘনা টোল প্লাজায় এক জাপান প্রবাসীর পরিবার...
জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৬ এ দেশের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (মহিলা) নির্বাচিত হয়েছেন নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার ভট্টপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বি.আর বিলকিস। 
নারায়ণগঞ্জের সোনারগাঁও থেকে আত্মসাৎ হওয়া মেঘনা গ্রুপের ‘ফ্রেশ’ ব্র্যান্ডের প্রায় ২৫ লাখ টাকা মূল্যের ৭১৬ কার্টন  সয়াবিন তেল উদ্ধার করেছে পুলিশ। একই সঙ্গে পণ্য পরিবহনে ব্যবহৃত ট্রাকটি জব্দ এবং এ...
সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে তাদের স্মার্ট টিভি সিরিজের বিক্রিতে ও ক্রেতাদের আগ্রহে ব্যাপক সাড়া পেয়েছে।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর