মহাসড়কে নাশকতা: জেলা ছাত্রদ‌লের সহ-সভাপ‌তিসহ গ্রেপ্তার চার

আপডেট : ০৬ নভেম্বর ২০২৩, ০৭:৫৯ পিএম

নারায়ণগ‌ঞ্জের রূপগ‌ঞ্জ ও আড়াইহাজারে মহাসড়কে নাশকতার অভিযোগে জেলা ছাত্রদ‌লের সহ-সভাপ‌তি সুলতান মাহমুদ‌ সহ ৪ জন‌কে গ্রেপ্তার ক‌রে‌ছে পু‌লিশ। 
এসময় তাদের কাছ থেকে ১২‌টি কক‌টেল ও ১০‌টি পেট্রোল বোমা উদ্ধার করা হয়। 

সোমবার দুপুরে পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল। গ্রেপ্তাররা হলেন, সুলতান মাহমুদ, মাসুদুর রহমান, আরিফ ও তাওহিদ। 

মহাসড়কে নাশকতা: জেলা ছাত্রদ‌লের সহ-সভাপ‌তিসহ গ্রেপ্তার চার, ছবি: একাত্তর

পুলিশ সুপার জানান, বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদের নির্দেশে আসামীরা ঢাকা সহ নারায়ণগঞ্জের রূপগঞ্জ ও আড়াইহাজারে মহাসড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ, গাড়ি ভাংচুর ও অগ্নিসংযোগ সহ নাশকতা করে আসছিলো। গোপন সংবাদের ভিত্তিতে দাউদপুর ইউনিয়নের কাজিরবাগ সাইফুল ইসলামের বাড়ি থেকে তাদেরকে গ্রেপ্তার করলে তাদের দেয়া তথ্যে ১২টি ককটেল, ১০টি পেট্রোল বোমা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত আসামীরা গাড়ি ভাংচুর ও অগ্নিসংযোগের পরিকল্পনা ও ঘটনায় জড়িত ছিলো বলে স্বীকার করে। 

অপর এক অভিযানে, ফতুল্লায় দুটি বিদেশী পিস্তল ও ১০ রাউন্ড গুলিসহ অস্ত্র ও মাদক কারবারি  রবিন ও ডালিমকে গ্রেপ্তার করেছে জেলা গোয়ান্দা পুলিশ। 
রাতে গোপন সংবাদের ভিত্তিতে নূরবাগ ও ভূঁইঘর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। তারা দীর্ঘদিন যাবত অস্ত্র ও মাদক ব্যাবসার সাথে জড়িত। তাদের বিরুদ্ধে থানায়  অপহরণ, অস্ত্র ও মাদকের একাধিক মামলা রয়েছে।

মহাসড়কে নাশকতা: জেলা ছাত্রদ‌লের সহ-সভাপ‌তিসহ গ্রেপ্তার চার, ছবি: একাত্তর

এআর
ঝিনাইদহে জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব তারেক রেজাসহ ২২ নেতাকর্মীর নাম উল্লেখ করে মামলা দায়ের করেছে ছাত্রদল। মামলায় অজ্ঞাতনামা আরও ৫০ থেকে ৬০ জনকে আসামি করা হয়েছে।
প্যারোলে মুক্তি পেয়ে পুলিশ পাহারায় বাবার জানাজায় অংশ নিয়েছেন রাজবাড়ী সদর উপজেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আলাউদ্দিন পাটোয়ারী (২৮)।
জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে ছাত্রদলের একশ’রও বেশি নেতাকর্মী শহীদ হয়েছে। বাংলাদেশের অন্য কোন ছাত্রসংগঠনের এতো লোক শহীদ হয়নি বলে মন্তব্য করেছেন কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির।
নিজ জন্মভূমিতে চিরনিদ্রায় শায়িত হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ছাত্র ও স্যার এ এফ রহমান হল ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শাহরিয়ার আলম সাম্য।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর