অভ্যুত্থানে ছাত্রদলের যত নেতাকর্মী শহীদ হয়েছে অন্য সংগঠনের হয়নি: নাছির

আপডেট : ১২ জুন ২০২৫, ০৭:৩৪ পিএম

জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে ছাত্রদলের একশ’রও বেশি নেতাকর্মী শহীদ হয়েছে। বাংলাদেশের অন্য কোন ছাত্রসংগঠনের এতো লোক শহীদ হয়নি বলে মন্তব্য করেছেন কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির। তিনি বলেছেন, এতেই প্রমাণ হয়, গণঅভ্যুত্থানে ছাত্রদলের নেতাকর্মীরা কেমন সক্রিয় ছিলো।

বুধবার (১১ জুন) বিকেলে নোয়াখালীর মাইজদী বাজার এলাকায় নেতাকর্মীদের সাথে ঈদ পরবর্তী গণসংযোগ ও পথসভায় এসব কথা বলেন তিনি।

এসময় তিনি আরো বলেন, যে সকল চিহ্নিত খুনি গত ১৫ বছরে আমাদের নেতাকর্মীদেরকে এবং জুলাই-আগস্টে যাদেরকে হত্যা করেছে সেই সব খুনিদের প্রত্যেকের আমরা বিচার দাবি করছি।

বাংলাদেশে যে অবৈধ মাফিয়াতন্ত্র খুনি হাসিনা কায়েম করেছে তার বিচার অবশ্যই বাংলার মাটিতে করতে হবে উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের প্রতিটা নেতাকর্মী রাজপথ ছেড়ে যাবেন না।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে উদ্দেশ্য করে তিনি বলেন, আওয়ামী লীগ বলেছিলো যদি তারা রাষ্ট্র ক্ষমতায় ছেড়ে দেয় তাহলে তাদের ৫ লক্ষ লোক খুন হবে, কিন্তু আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় একটা লোকও খুন হয় নি। আমরা চরম ধৈর্যশীলতার পরিচয় দিয়েছি।

এসময় উপস্থিত ছিলেন নোয়াখালী পৌরসভা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শাহ জাফর উল্লাহ রাসেল, নোয়াখালী স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মিজানুর রহমানসহ বিএনপি ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী।

একাত্তর/আরএ
ঝিনাইদহে জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব তারেক রেজাসহ ২২ নেতাকর্মীর নাম উল্লেখ করে মামলা দায়ের করেছে ছাত্রদল। মামলায় অজ্ঞাতনামা আরও ৫০ থেকে ৬০ জনকে আসামি করা হয়েছে।
জুলাই গণঅভ্যুত্থান সংশ্লিষ্ট দু'টি আলাদা হত্যা মামলায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে জামিন দিয়েছে হাইকোর্ট।
প্যারোলে মুক্তি পেয়ে পুলিশ পাহারায় বাবার জানাজায় অংশ নিয়েছেন রাজবাড়ী সদর উপজেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আলাউদ্দিন পাটোয়ারী (২৮)।
লক্ষ্মীপুর-২ (রায়পুর) আসনের সাবেক সংসদ সদস্য নুর উদ্দিন চৌধুরী নয়নের পোড়া বাড়িতে আবারও আগুন দিয়েছে বিক্ষুব্ধ লোকজন। 
প্রধানমন্ত্রী তারেক রহমানের উন্নয়ন-দৃষ্টিভঙ্গি বাস্তবায়নে চীন বাংলাদেশের ‘বিশ্বস্ত বন্ধু’ হয়ে থাকবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। 
প্যারাগুয়ের বিপক্ষে গোলশূন্য ড্র করেই বিশ্বকাপের নকআউট পর্বে জায়গা নিশ্চিত করেছে অস্ট্রেলিয়া। ডি গ্রুপে দ্বিতীয় সেরা দল হিসেবে শেষ ৩২-এ উঠেছে সকারুজরা।
বলের দখল নিজেদের নিয়ন্ত্রণে রেখে একের পর এক আক্রমণ সাজায় মার্কিনরা। তবে শেষ মুহূর্তের ফিনিশিংয়ের অভাব এবং তুরস্কের রক্ষণভাগের দৃঢ়তায় বারবার ব্যর্থ হতে হয় তাদের।
চারদিনের চীন সফর শেষে দেশের উদ্দেশ্যে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর