ডিসেম্বরেই ঢাকা-কক্সবাজার রুটে ট্রেন ছুটবে: রেলমন্ত্রী

আপডেট : ১১ নভেম্বর ২০২৩, ০৭:১৬ পিএম

ডিসেম্বরেই ঢাকা থেকে কক্সবাজার এবং কক্সবাজার থেকে ঢাকা রুটে একটি ট্রেন বাণিজ্যিকভাবে চলাচল শুরু করবে বলে জানিয়েছেন, রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন। তিনি জানান, কক্সবাজারের সঙ্গে শুধু ঢাকা নয়, পদ্মা সেতু হয়ে দক্ষিণাঞ্চল ও উত্তরবঙ্গেও এ রেলপথ যুক্ত হবে।

শনিবার সকালে কক্সবাজার রেলওয়ে স্টেশনে দোহাজারী থেকে কক্সবাজার রেলপথ প্রকল্পের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। সেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। তিনি এই রেলপথসহ ২০টি প্রকল্পের উদ্বোধন করেন। 

ঢাকা-কক্সবাজার-ঢাকা ট্রেনের কী নাম হবে তা ঠিক হয়নি জানিয়ে মন্ত্রী বলেন, রেলের জন্য ছয়টি সম্ভাব্য নাম আমরা আপনার (প্রধানমন্ত্রীর) কাছে পাঠিয়েছি। এই ছয় নামের মধ্যে কোনোটি যদি আপনার পছন্দ হয় সেটি পছন্দ করবেন। অথবা আপনি যদি অন্য কোনও নাম দেন, সেটি আমরা রাখবো।

নূরুল ইসলাম সুজন বলেন, প্রধানমন্ত্রী আপনি পরামর্শ দিয়েছেন, চট্টগ্রাম থেকে কক্সবাজার স্থানীয়ভাবে লোকাল বা কমিউটার ট্রেন চালানোর বিষয়ে। আপনার পরামর্শ অনুযায়ী আমরা আগামী দিনে এই রেল ব্যবস্থাকে ঢেলে সাজাবো। তিনি বলেন, বন্দরনগরী ও পর্যটন নগরীর যোগাযোগে ভূমিকা রাখবে ট্রেন।

দেশের রেলপথকে আরও উন্নত ও গতিশীল করতে ইলেকট্রনিক ট্রেন চালু করার জন্য সমীক্ষা শুরু হয়েছে বলে জানিয়েছেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন। তিনি বলেন, কক্সবাজারের সঙ্গে সারাদেশের সঙ্গে নতুন পথ উন্মোচন হয়েছে। সব মিটার গেজ লাইনকে ব্রড গেজ লাইনে পরিণত করার চেষ্টা হচ্ছে।

আরবিএস  
কক্সবাজার সমুদ্রসৈকতের বালিয়াড়িতে সুগন্ধা পয়েন্ট থেকে সাইমন ব্রিজ পর্যন্ত সব ধরনের স্থাপনা নির্মাণকাজ আট সপ্তাহের জন্য বন্ধ রাখার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। একই সঙ্গে আদালত এ বিষয়ে রুল জারি করেছেন।
কক্সবাজার সমুদ্রসৈকতে গোসল করতে নেমে স্রোতের টানে ভেসে গিয়ে এক পর্যটকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও একজন নিখোঁজ রয়েছেন।
কক্সবাজারের টেকনাফে আলাদা যৌথ ও বিশেষ অভিযান চালিয়ে একটি বিদেশি জি-৩ রাইফেল, পাঁচ হাজার পিস ইয়াবাসহ আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও দেশীয় মদ উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড ও পুলিশ।
কক্সবাজারের টেকনাফে মিয়ানমার থেকে নাফ নদী পেরিয়ে বাংলাদেশে অবৈধভাবে প্রবেশের পর বিপুল পরিমাণ ইয়াবাসহ মিয়ানমারের দুই নাগরিককে আটক করেছে র‍্যাব-১৫। 
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
ভারত সরকার উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সাথে দেশের মূল ভূখণ্ডের যোগাযোগ সুদৃঢ় করার পাশাপাশি কৌশলগত নিরাপত্তা জোরদারে ‘শিলিগুড়ি করিডোর’ বা তথাকথিত 'চিকেন্স নেক' অঞ্চলে একটি নতুন চার লেনের মহাসড়ক...
রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর