নোয়াখালীতে ট্রাকচাপায় ব্যবসায়ীর মৃত্যু

আপডেট : ১৪ নভেম্বর ২০২৩, ০৪:২১ পিএম

নোয়াখালীর সেনবাগে দ্রুত গতির ট্রাকচাপায় শাহাদাত হোসেন (৩৮) নামের এক ব্যবসায়ী নিহত হয়েছেন। 

মঙ্গলবার সকালে ফেনী-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের দরগাবাড়ি পোল এলাকার জেবিএম ব্রিকফিল্ডের সামনে এই দুর্ঘটনা ঘটে।  

নিহত মো.শাহাদাত হোসেন উপজেলার কাবিলপুর ইউনিয়নের শায়েস্তানগর গ্রামের আবদুস সাত্তারের ছেলে। তিনি এলাকায় শাহাদাত স্টোর নামে একটি ব্যবসা প্রতিষ্ঠানের মালিক ছিলেন।। 

এলাকাবাসী জানায়, ফজর নামাজ শেষে প্রাতভ্রমণে বের হন শাহাদাত। জেবিএম ব্রিকফিল্ডের সামনে দিয়ে যাওয়া মহাসড়ক পার হওয়ার সময় ফেনী অভিমুখী দ্রুতগতির একটি ট্রাক তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। স্থানীয় লোকজন তার রক্তাক্ত মরদেহ রাস্তার পাশে পড়ে থাকতে দেখে উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়।   

সেনবাগ থানার উপপরিদর্শক (এসআই) মো. সোহেল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এটা হাইওয়ে পুলিশের বিষয়, তারা বিষয়টি দেখবে। এ ঘটনায় থানায় কেউ কোনো অভিযোগ করেনি। তবে আমরা খবর নিয়েছি দুঘর্টনার ঘটনা ঘটেছে। 

এআর
মাদক, কিশোর অপরাধ ও স্মার্টফোনের অপব্যবহারের বিরুদ্ধে সচেতনতা তৈরিতে ব্যতিক্রমী কর্মসূচি পালন করেছেন নোয়াখালীর বেগমগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা।
নোয়াখালীর বেগমগঞ্জে দুর্বৃত্তদের এলোপাতাড়ি গুলিতে ইভেন্ট ম্যানেজমেন্টের এক ক্যামেরাম্যানসহ পাঁচজন গুলিবিদ্ধ হয়েছেন। তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
নোয়াখালী সদর উপজেলার আলোচিত তিনজনকে গুলি করে হত্যার ঘটনায় দায়ের করা ‘ট্রিপল মার্ডার’ মামলায় তিন আসামিকে মৃত্যুদণ্ড এবং তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত...
নোয়াখালীর সেনবাগে 'সুন্দলপুর-৪ মূল্যায়ন কাম উন্নয়ন কূপ খনন প্রকল্প' -এর কাজ আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর