ঘূর্ণিঝড়ে ট্রলারডুবির পর যেভাবে সাগরে বেঁচে ছিলেন তারা

আপডেট : ০১ ডিসেম্বর ২০২৩, ০৩:০৪ পিএম

মাছ ধরতে ট্রলার নিয়ে সমুদ্রে গিয়েছিলেন কুয়াকাটার সাত জেলে। সেখানে পড়েন ঘূর্ণিঝড়ে মিধিলির কবলে। ডুবে যায় ট্রলার। তারপরও প্রাণপণ সংগ্রাম করে সাগরে টিকে থাকেন। অবশেষে তাদের জীবিত উদ্ধার করা হয়েছে।

শুক্রবার সকাল ১১টার দিকে ওই সাত জেলেকে নিয়ে পটুয়াখালীর কলাপাড়ার আলিপুর বন্দরে আসে মাছ ধরার আরেকটি বড় ট্রলার। এই ট্রলারের জেলেরাই সাগরে তাদের উদ্ধার করেন।

সাতজনকেই হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। এরা হলেন- উদ্ধার হওয়া জেলেরা হলেন তানমুন, তামিম, হৃদয়, আব্দুর রহমান, আবু সালেহ, রাজিব ও ছালাম মৃধা। তাদের সবার বাড়ি কলাপাড়ার বিভিন্ন ইউনিয়নে।

সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, এমভি রহমাতুল্লাহ ট্রলারে গত ১৫ নভেম্বর বঙ্গোপসাগরে মাছ শিকারে বের হন ওই সাত জেলে। এর দুইদিন পর ১৭ নভেম্বর ঘূর্ণিঝড় মিধিলি আঘাত হানে। ঝড়ের কবলে পড়ে বঙ্গোপসাগরে ডুবে যায় এমভি রহমত উল্লাহ।

ট্রলার মালিক রহমাতুল্লাহ বলেন, ট্রলারডুবির পর চার রাত চার দিন ডুবে যাওয়া ট্রলারের বাঁশ ও কনটেইনার ধরে সাগরে ভাসতে থাকেন সাতজন।

‘এদিকে ঝড় কেটে যাওয়ার পর আবার জেলেরা মাছ শিকারে সাগরে নামে। ভোলার একটি বড় ট্রলার সাত জেলেকে সাগরে ভাসমান অবস্থায় দেখে। তাদের অবস্থা ছিলো মুমূর্ষু। বড় ট্রলারের জেলেরা তাদের দ্রুত উদ্ধার করে আশ্রয় দেন।’

এরপর ওই ট্রলার তাদের নিয়ে শুক্রবার তাদের কলাপাড়ায় ভেড়ে।

ঘূর্ণিঝড় আঘাত হানা এবং ট্রলার ফিরে না আসায় ট্রলার মালিক রহমাতুল্লাহ গত ১৯ নভেম্বর মহিপুর থানার একটি সাধারণ ডায়েরি করেন।

সাত জেলে উদ্ধারের খবর পেয়ে কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন তাদেরকে হাসপাতালে দেখতে যান।

এ সময় লাইফ জ্যাকেট সঙ্গে নিয়ে জেলেদের সাগরে যাওয়ার পরামর্শ দিয়ে তিনি বলেন, প্রতিটি ট্রলারে যদি লাইফ জ্যাকেট থাকতো, তাহলে সমুদ্রে ট্রলার ডুবিতে জেলেদের প্রাণ হানির ঘটনা কমে আসত।

আরবি 
পটুয়াখালীতে বাসের ধাক্কায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল আটটার দিকে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের সদর উপজেলার বল্লভপুর ধলুগাজীর মোড় এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে।
এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পটুয়াখালীর রাঙ্গাবালীতে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১৪ জন আহত হয়েছেন। 
পটুয়াখালীর দশমিনায় একটি আইফোন কেনার টাকার জন্য দেড় বছরের নিজ শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে এক বাবার বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত বাবা আত্মগোপনে থাকলেও বিক্রি হওয়া...
পটুয়াখালীর গলাচিপা প্রেস ক্লাবের নতুন কমিটি গঠিত হয়েছে। এতে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন প্রেসক্লাবটির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও ‘দৈনিক জনকণ্ঠ’-এর স্টাফ রিপোর্টার প্রবীণ সাংবাদিক শংকর লাল দাশ।...
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
ভারত সরকার উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সাথে দেশের মূল ভূখণ্ডের যোগাযোগ সুদৃঢ় করার পাশাপাশি কৌশলগত নিরাপত্তা জোরদারে ‘শিলিগুড়ি করিডোর’ বা তথাকথিত 'চিকেন্স নেক' অঞ্চলে একটি নতুন চার লেনের মহাসড়ক...
রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর